ক্যানভাস সামনে নিয়ে অবশেষে আমি প্রস্তুত হই। দীর্ঘ একটা শ্বাস। এবার শুরু হবে এতদিনের কাংখিত সেই চিত্রকলা। কাঁপা কাঁপা অনভ্যস্ত হাতে সম্পূর্ণ নতুন এক ক্যানভাসে আমি শুরু করি অন্য রকম এক ছবি। হাতে রং, তুলি, প্যালেট। একটার পর একটা রঙের প্রলেপে রাঙিয়ে তুলতে থাকি আমার ক্যানভাস।
ঠিক হচ্ছে তো? কোথাও কোন ভুল ? শেষটায় কি দাঁড়াবে? চরম উৎকণ্ঠিত হৃদয়ে অতঃপর শেষ হয় আমার শিল্পকর্ম!
আমি তাকিয়ে মুগ্ধ হই, বারবার পরখ করি! তৃপ্তির নিঃশ্বাসে বলি, " এ একান্ত আমারই হাতে গড়া"।
এবং তারপর, নিজের শিল্পকর্মের একটা নাম দিব বলে ভাবি। নাহ, নতুন করে নাম দেবার কিছু নেই, পুরনো নামেই তাকে নতুন করে ডাকি, " টমেটো দিয়ে ডাল" !
জি ভাই, রন্ধন! ইহা এক প্রকার শিল্প-- দেখাও যায়, এবং খাওয়াও যায়!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


