বিগত চব্বিশ ঘন্টায় যে মানুষটার মুখ সবচেয়ে বেশী বার দেখেছি তার ছবিটা নিচে তুলে দিলাম। প্রথম আলো পত্রিকা থেকে ছবিটা নেয়া হয়েছে।

কোন সুর্নিদিষ্ট কারণ নেই, তবুও কেন যেন বাচ্চাটার কথা বার বার মনে পড়ছে। বয়স কত হবে ঠিক বলতে না পারলেও এটা বুঝি যে ও হয়তো আমার ছেলেটার মতোই হবে, একটু কম বেশী হতে পারে। ওর মলিন চেহারাটা কেন যেন আমাকে বেশ পীড়া দিচ্ছে। জীর্ণ বস্তির পলিথিন ধরে দাঁড়িয়ে থাকা, গায়ে কোন কাপড় না থাকা, এক ধরনের অসহায়ত্বকেই মনে করিয়ে দিচ্ছে। অথচ ও-ওতো আমার সন্তানের মতো কিছুটা হলেও ফিটফাট থাকতে পারতো, আর দশটা বাচ্চার মতো, পরিষ্কার-পরিচ্ছন্ন, গায়ে সুন্দর জামা। হয়তো ওর পরিবারের সে সামর্থ্য নেই, তবুও আমার কেন যেন এক ধরনের অপরাধবোধ কাজ করছে। চারিদিকে অজানা মৃত্যুর ভয়ের মাঝেও ও ঘুরে বেড়াচ্ছে। ইচ্ছে করছে, ওর জন্য কিছু সুন্দর জামা কিনে নিয়ে যাই, কিছু ভালো খাবার। ও আর দশটা বাচ্চার মতোই সুস্থ, সুন্দর আর আনন্দে খেলাধুলা করুক, বড় হোক এই দোয়াই করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

