somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

এ্যাপলের কীবোর্ড কাহিনী

২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোটামুটিভাবে নব্বই দশকের মাঝামাঝি থেকে কম্পিউটারের সাথে সম্পর্ক আমার। এই দীর্ঘ সময়ে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের কীবোর্ড ব্যবহারের অভিজ্ঞতা হয়েছে। কিছু কীবোর্ড বেশ ভালো লেগেছে আর কিছু অতটা ভালো লাগে নি। তবে যে কীবোর্ড আমার সবচেয়ে ভালো লেগেছিলো সেটা হলো এ্যাপলের ওয়্যারর্ড কীবোর্ড। দীর্ঘদিন ব্যবহার করে একটা অন্যরকম ভালোলাগা তৈরী হয়েছিলো। বন্ধুরা বেশ অবাক হতো যে আমি উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করে কেন এ্যপালের কীবোর্ড ব্যবহার করছি! আসলে বিষয়টা যতটানা ব্র্যান্ডের বিষয় ছিলো, তার চেয়ে বহুগুনে ছিলো ব্যবহারিক সুবিধা এবং ভালো লাগার বিষয়।


এ্যপলের কীবোর্ডগুলো বরাবরই তুলনামূলকভাবে বেশ ফ্ল্যাট হওয়াতে দীর্ঘক্ষণ ব্যবহার করলেও আমার হাতে কোন সমস্যা হতো না। তবে অসুবিধা ছিলো যে উইন্ডোজ কম্পিউটারে, কীবোর্ডের ডান পাশের নম্বরের অংশগুলো আমি কখনোই কাজ করাতে পারিনি। তাতেও তেমন কোন সমস্যা হয়নি। সবচেয়ে ভালো যেটা লেগেছিলো সেটা হলো শব্দ বেশ কম হতো এবং কী চাপতে খুব কম চাপ দিলেই হয়ে যেত। এই ইস্যুতে বেশ আগে আমার ব্যক্তিগত ব্লগে একটা লিখাও লিখেছিলাম। দুর্ভাগ্যবশত এই কীবোর্ডগুলো এখন আর নতুন কিনতে পাওয়া যাচ্ছে না। বেশ ক'বছর আগেই এ্যাপলের ওয়্যারলেস কীবোর্ড বাজারে এসেছে। তারপর থেকে এ্যাপল আর ওয়্যার্ড কীবোর্ড বানায় নি।

দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিলো নতুন কীবোর্ড ব্যবহার শুরু করবো কিন্তু ঠিক ব্যাটে বলে হচ্ছিলোনা। স্বাভাবিক কীবোর্ড ২০-৩০ ডলারে কিনতে পাওয়া যাচ্ছে সেখানে এই কীবোর্ড প্রায় ১০০ ডলারের মতো। এত দাম দিয়ে কেনার তেমন কোন প্রয়োজনও ছিলো না। তবে সাম্প্রতিক সময়ে প্রয়োজন পড়েছে। বেশ কিছুদিন হলো নতুন জবে জয়েন করেছি। আপাতত বাসা থেকেই কাজ করতে হচ্ছে, খুব সম্ভবত আরো দীর্ঘদিন করতে হবে। ইন্টিলেকচুয়াল প্রপার্টি এবং কপিরাইট সংক্রান্ত কাজ করার কারনে অফিসের প্রয়োজনেই ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করা নিষেধ। অগত্যা অফিস থেকেই পাঠানো হলো ২০২০ এর ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো ল্যাপটপ। এই কম্পিউটার কেনার বা ব্যবহার করার মতো কোন যুক্তিগত কারণ আমার ব্যক্তিগতভাবে নেই। এত দাম দিয়ে ল্যাপটপ কম্পিউটার কেনা আমার কাছে নিতান্তই বোকামী। আর আমি ব্যক্তিগতভাবে এত ছোট স্ক্রীনে কাজ করে অভ্যস্ত নই্। তাছাড়া যে ধরনের কাজ তাতে ৪০-৫০ ইঞ্চি মনিটর হলেও আমার সমস্যা নেই বরং ভালো হয়। যাইহোক, সমস্যা হলো এই ল্যাপটপে কাজ করে আমার পোষাচ্ছে না। একেতো স্ক্রীন অনেক ছোট তার উপর ল্যাপটপের ট্র্যাকপ্যাড ব্যবহার করে আমার হাতের কব্জিতে ব্যাথ্যা ধরে গেছে।

অনেক ভেবে চিন্তে নিজেই সিদ্ধান্ত নিলাম নতুন কীবোর্ডটাই কিনবো। কারণ টেবিল আমার একটাই এখানে দুটো কীবোর্ড রাখার জায়গা নেই। ডেস্কটপ এবং ল্যাপটপের জন্য একটাই কীবোর্ড হবে। দুটোতেই ব্লুটুথ থাকাতে সমস্যা হবে না। তাছাড়া নতুন কীবোর্ডটি স্বাভাববিকভাবেই ইউএসবি কেবল দিয়ে এর ব্যাটারি চার্জ করার পাশাপাশি স্বাভাবিক কীবোর্ডের মতোও ব্যবহার করা যাচ্ছে। চোখ বুজে অর্ডার দেয়া হলো। অফিসে বলা হলো আমাকে ম্যাকের জন্য একটা মাউস আর একটা এইচডিএমআই কেবল পাঠিয়ে দিতে যাতে আমি আমার ডেস্কটপ মনিটরকেই ল্যাপটপের সাথে ব্যবহার করতে পারি। যথা সময় তাও বাসায় চলে আসলো।


এ্যাপলের নতুন ম্যাজিক ২ কীবোর্ড কোন নিউমেরিকাল প্যাড নেই, তাতে কিছুটা জায়গাও বেঁচে গেল টেবিল থেকে। প্রথমে অবশ্য উইন্ডোজে ব্লুটুথের সাথে যুক্ত করতে বেশ বেগ পেতে হচ্ছিলো, তবে দিন শেষে সেটাও কাজ করেছে। এই লিখাটাও ঐ কীবোর্ড দিয়ে লিখছি, বেশ ভালোই লাগছে। অনেকদিন পর লিখতেও বেশ ভালো লাগছে।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×