somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ঘুরে এলাম নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক (ভিডিওতে দেখুন)

২৫ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ শনিবার, দুপুরে আমার ডক্টরের সাথে এ্যাপয়েন্টমেন্ট ছিলো। ডক্টরের অফিস সেন্ট্রাল পার্কের পাশেই হওয়াতে প্রথম থেকেই প্ল্যান ছিলো সেন্ট্রাল পার্কটা আজ আবারও ঘুরে দেখবো। যদিও এর আগে বহুবার ঘুরে এসেছি, তবুও ইচ্ছে ছিলো আজ যাওয়ার। পার্থক্য হলো, প্রতিবারই গিয়েছি কংক্রিটের জঞ্জাল থেকে একটু প্রকৃতির কাছে গিয়ে বুক ভরে নিঃশ্বাস নেয়ার তাগিদে। তবে আজ গোপ্রো ক্যামেরাটা সাথে করে নিয়ে নিয়েছিলাম। ডক্টর প্রাথমিকভাবে আমার রিপোর্টে খুশি, তবে বললো সম্ভব হলে আজ ব্লাড টেস্টটা করিয়ে যেতে। শেষবার রক্ত দিয়েছি বছর খানেকেরও বেশী আগে। রোজা রাখার কারণে ইচ্ছে করেই আর সুঁচ ফোটাতে ইচ্ছে করেনি। তবে বলেছি আমার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান-কে ভিজিট করে তার কাছেই ব্লাড টেস্ট এর জন্য রক্ত দিয়ে আসবো। সে-ই সময় করে আমার রিপোর্টটা তোমার কাছে পাঠিয়ে দেবে। ডক্টরও বললেন কোন সমস্যা নেই, সময় করে দিলেই চলবে। ক্যামেরা সাথে কেন জানতেই বললাম আজ পার্কে ঘুরবো অনেকক্ষণ, ডক্টরও উৎসাহ দিলেন।

এ্যাপয়েন্টমেন্ট শেষে ক্যামেরা হাতে বেরিয়ে পরলাম। ঘন্টা খানেকের বেশীক্ষণ হেঁটে যতটুকু ফুঁটেজ পাওয়া গেল তার সাইজ বিশাল হয়ে যাবে জানতাম তবে সেটা নিয়ে চিন্তিত ছিলাম না মোটেই। আমার ক্যামেরায় ১২৮ গি.বা. এর মেমরি কার্ড রয়েছে, তবে চিন্তা হচ্ছিলো সাথে করে আরো একটা ব্যাটারী নিয়ে আসলে হয়তো ভালো হতো, তবে শেষ পর্যন্ত কোন সমস্যা হয় নি। যাইহোক, রেকর্ডিং শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছি বিকেল ৩/৪ টার দিকে। বাসায় এসে নামাজ শেষ করেই বসে পড়লাম ভিডিও নিয়ে। কেঁটে-ছেঁটে প্রায় এক ঘন্টার ভিডিও এডিট করে এনকোড করতে সময়ে লেগে গেলো প্রায় আরো এক ঘন্টা। আমার কম্পিউটার বাবাজির মাথা তখন ভীষণ গরম অবস্থা। কিছুটা ভয় ছিলো বৈ কি! ইউটিউবে যে কোন ভিডিও সর্বোচ্চ ১২৮ গি.বা. এর সাইজে আপলোড করা সম্ভব। এনকোডিং শেষে আমার ভিডিওর সাইজ হলো ৫০ গি.বা. এর কিছু বেশী। পুরো ভিডিওটি ৪কে রেজুলেশনে করা হয়েছে। এইচডি রেজুলেশনে করলে হয়তো সাইজ আরো অনেক ছোট হতো, তবে ইচ্ছে করেই ৪কে তে রেকর্ড করেছি। যাদের ভালো ই্ন্টারনেট কানেকশান আছে তারা হোম থিয়েটারে বা বড় কোন পর্দায় দেখলে হয়তো ভিডিওর কোয়ালিটিটা কিছুটা আঁচ করতে পারবেন। যাইহোক, ঘন্টাখানেক ধরে পুরো ভিডিওটা ইউটিউবে আপলোড করেছি আর ইউটিউব এখনো ভিডিওটা প্রসেসিং করছে। প্রসেসিং শেষ হলেই ভিডিওটা দেখতে পাবেন, সে পর্যন্ত অবশ্য অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই। আগামীতে নিউ ইয়র্ক সিটির উপর আরো ভিডিও আসবে, যদিও ইতোমধ্যে বেশ কিছু আপলোড করেছি তবে সেগুলো বেশ ছোট আকারের। সময় করে ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:১৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×