ছোটবেলায় গজল সঙ্গীতের প্রতি তেমন কোন ভালোলাগা কাজ করেনি। বলতে দ্বিধা নেই বয়সের সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে গজলের প্রতি এক ধরনের গভীর ভালোলাগা জন্ম নিয়েছে। গজলের কিংবদন্তী জগজিৎ সিং এবং চিত্রা জুটি ছাড়াও নুসরাত ফতেহ আলী খান, গুলাম আলী, তালাত আজিজ, পঙ্কজ উধাস, আবিদা পারভীনের মতো শিল্পী আমার ভীষণ পছন্দের। ভালোলাগাটা এতটাই গভীর হতে শুরু হলো যে, নিউ ইয়র্কে বসেও ভারতীয় এক ছোট ভাইকে দিয়ে বেশ কিছু সিডি কিনে আনিয়েছি। যে ভারতীয় ছেলেটার কথা বলছি ওর নাম কৃষ্ণান দাসান, থাকে বেঙ্গালুরুতে, আর পরিচয় ইন্টারনেটের মাধ্যমে। অনলাইনে সিডি কেনার কথা বলতেই ও যেন আকাশ থেকে পড়লো। তার উপর গজল গানের কথা বলতেই ও রীতিমতো হেসে কুটি কুটি। যাইহোক সিডির দামের চেয়ে দেড়গুন বেশী খরচ করে সিডিগুলো আনা হলো। মাঝে মাঝেই শোনা হয় গানগুলো। তেমনি একটি ভালোলাগা গান শেয়ার করছি। "এক বাস তুহি নেহি" গানটির কম্পোজার মেহদি হাসান আর কণ্ঠ দিয়েছেন আবিদা পারভীন।
আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন