somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি বড় হয়ে যা হতে চাই

০৯ ই মে, ২০২২ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা থেকে অনেকের মুখেই একটা প্রশ্ন বা জিজ্ঞাসা শুনছি, "বাবা তুমি বড় হয়ে কি হতে চাও?" এর উত্তর অন্যান্যদের মতোই আমার জীবনেও সময়ের সাথে সাথে বদলেছে। তবে এখন আর কেউ এই প্রশ্নটি আমাকে করেন না, কিছুটা দুঃখবোধ হয় বৈ কি! হয়তো তারা ভেবেই নিয়েছেন, এই বুড়ো কে দিয়ে আর কিছু হওয়া সম্ভবও নয়। হয়তো তাদের অযাচিত ভাবনাটাও নিতান্তই অমূলক নয়।

খুব ছোটবেলায় বাবার মুখে মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনে শুনে বরাবরই আর্মি অফিসার হতে চেয়েছি। বিজয় দিবসে দেশের পতাকা দেখে, ফেব্রুুয়ারিতে ভাই হারা গান শুনে শুনে অনেকের মতোই আমারও চোখে জল গড়িয়েছে। দেশের জন্য কিছু একটা করতে ইচ্ছে হয়েছে। আমূল বদলে ফেলার মতো অদম্য একটা ইচ্ছে কাজ করেছে। এখন আর তেমন কিছু একটা ইচ্ছে হয় না। ইচ্ছেগুলো অনেকটাই ফ্যাকাসে হয়ে গেছে।

স্কুল জীবনে এসে মনে হয়েছে দেশের রাষ্ট্রপতি হয়ে সব গরীবের দুঃখ দূর করে দেব। আরো পরে বুঝতে পারি আসলে রাষ্ট্রপতি হয়ে খুব একটা কাজ হবে না, হতে হবে প্রধানমন্ত্রী। এস.এস.সি. পরীক্ষার আগেই বুঝতে পারি এই হাসিনা-খালেদার ঠ্যালাঠেলিতে আমার এই জীবনে আর প্রধানমন্ত্রী হতে হবে না। কথাটা এখনো বোধহয় প্রযোজ্য। কলেজের মাঠে পা' রাখতে রাখতে মনে হয়েছে কম্পিউটার বিজ্ঞানী হবো। সে স্বপ্নটাও এখনো ঠিক বাস্তব হয়ে ধরা দেয় নি, তবে চেষ্টা অব্যাহত রয়েছে।

জীবনের এই প্রান্তে এসে যখন আমি কারো সন্তান, কারো বাবা, কারো স্বামী, তখন মনে হচ্ছে আসলে এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করাও একটা বিরাট ব্যাপার। তারচেয়েও বেশী মনে হয়, এই ঘুণে ধরা সমাজের, পচে-গেল যাওয়া মানবিকতাবোধের মাঝে একজন আলোকিত ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় বেশী প্রয়োজন আর গুরুত্বপূর্ণ।

বাবা আজ নেই, কিন্তু তিনিই ছিলেন আমার কাছে সবচেয়ে বড় আদর্শ। তার চলে যাওয়া আমার জন্য ঠিক কতটা কষ্টদায়ক ছিলো তা বোধ করি এই জীবনে কাউকে আর বলে বোঝানো সম্ভব নয়, আর বোঝাতেও চাই না। শুধু জায়নামাজে বসে মহান রাব্বুল আলামিনের কাছে দু'হাত তুলে চোখের জলে প্রার্থনা করি, তিনি যেন আমার বাবাকে তার সকল জানা-অজানা ভুল ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন। তিনি যেন আমাকে আমার বাবার মতোই একজন সাধারণ মানুষ হয়েও অসাধারণ সেই সব গুণাবলী অর্জন করার তৈফিক দেন। তিনি যেন আমাকে তার মতোই আগুনের মতো সৎ, সত্যবাদী, দায়িত্ববোধসম্পন্ন একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে এই পৃথিবী ছাড়ার ভাগ্য দান করেন।

এই অবলোয় যদি আবারও কেউ প্রশ্ন করেন, "বাবা তুমি জীবনে কি হতে চেয়েছিলে?" আমি যেন বলতে পারি, আমি শুধু একজন প্রকৃত মানুষ হতে চেয়েছি, এখন আমি এটাই হতে চাই।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২২ সকাল ৮:১৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×