somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদাসিধে প্রশ্ন: গ্রামীন ফোন থেকে দিনে কয়টা মেসেজ পাচ্ছেন?

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে এসে এবার কিছুটা ঝামেলা পোহাচ্ছি। খুব সম্ভবত ক'টা দিন বেশী থাকছি বিধায় অনেক কিছু ফেইস করতে হচ্ছে বা চোখে পড়ছে যা আগে কখনো করিনি বা দেখিনি। প্রতিবারই দেশে এসে সাময়িকভাবে কারো ব্যবহৃত পুরোনো ফোনের নাম্বার ব্যবহার করতাম। চলে যাওয়ার সময় শুধু সিম কার্ডটা তার প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দিলেই ল্যাটা চুকে যেত।

এবার অবশ্য দ্বিতীয় একজন ব্যক্তির মাধ্যমে নতুন সিম কার্ড নিতে হয়েছে ব্যবহারের জন্য। সমস্যা সেখানে নয়, সমস্যা হলো প্রতিদিন নিয়ম করে অসংখ্য এস.এম.এস. পাচ্ছি গ্রামীন থেকে। পাশাপাশি গ্রামীনের এ্যাপটি ডাউনলোড করার কারনে, বিভিন্ন সময় সেটা থেকেও প্রমোশনাল নোটিফিকেশন পাচ্ছি। বিষয়টি খুবই বিরক্তিকর পর্যায়ে চলে যাওয়াতে এক বন্ধুর মাধ্যমে পরামর্শ নেয়ার পর গ্রামীনের ডি.এন.ডি. সুবিধা চালু করতে বাধ্য হয়েছি। গ্রামীনের উত্তর অনুযায়ী এই সুবিধা চালু হতে আমাকে ৭২ ঘন্টা অপেক্ষা করতে হবে X((

এখন আমার প্রশ্ন হলো, আপনি যদি গ্রামীনের গ্রাহক হয়ে থাকেন তাহলে বর্তমানে আপনি দিনে কতগুলো এ জাতীয় প্রমোশনাল এস.এম.এস. পাচ্ছেন? শুধু বুঝতে চাচ্ছি যে বিষয়টি সিম ভিত্তিক ইস্যু না সকল গ্রামীন গ্রাহকের একই অবস্থা। আরেকটা বিষয় যেটা আমার বোধগম্য নয় সেটা হলো, গ্রামীন এভাবে প্রতিদিন বিলিয়িন বিলিয়ন এস.এম.এস. পাঠিয়ে যা করছে সেটাকে কি আপনি স্প্যামিং মনে করেন? বিষয়টি আপনার বিরক্তির কারণ হচ্ছে কি না?

কারন এভাবে প্রতিদিন মেসেজ পাঠিয়ে গ্রামীন যা করছে তা উন্নত বিশ্বের কোথাও আমি দেখেছি বলে মনে পড়ে না। নিঃসন্দেহে এটা ভোক্তার স্বার্থ বিরোধী কাজ ও স্প্যামিং এর উজ্জ্বল দৃষ্টান্ত। আর এগুলো মুছতে প্রতি মাসে একজন গ্রাহক যে সময় ব্যয় করনে তা খুবই আনপ্রোডাক্টিভ। যতটুকু জানি, গ্রামীনের পার্টনার হলো টেলিনর ও ভারতের রিলায়েন্স। টেলিনর উন্নত বিশ্বে একই সেবা দেয় বলে জেনেছি। সুতরাং এ বিষয়গুলো তাদের জানার কথা। তদুপরি এটা বাংলাদেশ বলেই কি তারা এ ধরনের প্র্যাক্টিস অব্যাহত রাখার সাহস দেখাচ্ছে?

আমার জানা ছিলোনা গ্রামীনে রিলায়েন্সের অংশীদারিত্ব রয়েছে। সুতরাং গ্রামীন ব্যবহার করা না করা নিয়ে আমাকে নতুন করে ভাবতে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে পুরোপুরি বাংলাদেশী মালিকানায় এই ধরনের মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সুবিধা ব্যবহার করতে ইচ্ছুক। আপনারা যারা এ ধরনের দেশীর মালিকানার মোবাইল সেবা প্রদানকারী কোম্পানীর সার্ভিস ব্যবহার করছেন তাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি। আপনারা আমাকে দেশীয় যে কোন ভালো (আপনার দৃষ্টিতে) ব্র্যান্ড (মোবাইল সার্ভিস প্রদানকারী) এর নাম সাজেস্ট করতে পারেন ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২৪ রাত ১০:১৬
১২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×