Bengal Solutions Limited এ চাকুরী শুরুর প্রথম থেকেই অফিস ট্যুর কথাটা প্রায়ই কানে আসছিলো। কেউই ঠিক করতে পারছিলাম না কোথায় যাব। গতবছর মানে ২০১১ সালে যাওয়া হয়েছে Saint Martin, এবারো অনেকে চাচ্ছিল আবার সেই প্রবাল দ্বীপে যাবে, কিন্তু শেষমেশ আমি একটু খোঁজা শুরু করলাম আসলে কোথায় যাওয়া যায়। আমরা যাব ৩০-৩৫ জন, সেই হিসেব করে বের করলাম সুন্দরবন হতে পারে আমাদের জন্য সবচেয়ে আনন্দদায়ক, Exciting, Adventurous আর মনে রাখার মত একটা ভ্রমন। জহির ভাইয়া, তানভীর ভাইয়া আর কাফি ভাইয়া (অফিসের ৩ বস) কে বললাম সুন্দরবন যাওয়া যেতে পারে। আলোচনা হল তাদের মধ্যে এবং শেষ পর্যন্ত আমার প্রস্তাবটাই টিকে গেলো। এবার খোঁজার পালা ট্যুর কোম্পানি যারা আমাদের সুন্দরবন নিয়ে যাবে। ক্লায়েন্ট ম্যানেজার জুয়েল ভাই ঠিক করে ফেললো সাউথ এশিয়ান ট্যুর কোম্পানিকে যারা Sundarban Holiday’s Tours এর মাধ্যমে আমাদের সুন্দরবন ঘুরিয়ে দেখাবে। তারিখ ঠিক হল কুরবানির ঈদের কয়েকদিন পর ১ নভেম্বর রাতে। আমাদের যাত্রা পথ প্রথমে ট্রেনে, এরপর টুরিস্ট লঞ্চে এরপর আবার ট্রেনে ঢাকা ফেরত। এবার অপেক্ষা ১ তারিখের জন্য…………….
১ নভেম্বর, ২০১২: সন্ধ্যা ৭ টায় কমলাপুর রেইলওয়ে ষ্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনে চেপে বসলাম, যাত্রা করলাম আমরা ৩৪ জন। ঢাকা, টাঙ্গাইল পেরিয়ে আমরা পার হলাম যমুনা বহুমুখী সেতু, অনেকেই আগ্রহ নিয়ে দেখল সেতুটি কারন তাদের অনেকেই এই সেতু দেখেননি। এরপর রাতের আধার কেটে ঝিক ঝিক শব্দের তালে তালে আমরা এগিয়ে চললাম খুলনা শহরের দিকে। কয়েক ঘণ্টা পর আবার সবার মধ্যে চাঞ্ছল্লতা, কারন এবার আমরা পার হচ্ছি হার্ডিঞ্জ ব্রিজ। রাতে আলোক সল্পতার জন্য দেখা হয়না ঠিকমত, কিন্তু এটাতেই সবাই খুশি। আস্তে আস্তে ঘুম চলে আসছে।
আধো আধো ঘুমের ঘোরে আমাদের ট্রেন যাত্রা শেষ করল সকাল ৬:৩০ এ, জানালা তাকিয়ে দেখি খুলনা চলে এসেছি। পুরো ১১ ঘণ্টার একটা দীর্ঘ যাত্রা শেষ করলাম। আমাদের জাহাজে নিয়ে যেতে Sundarban Holiday’s Tours এর ট্যুর অপারেটর জুয়েল ভাই স্টেশনে আসলো। স্টেশনের ঠিক পেছনেই B.I.W.T.A. লঞ্চ ঘাট। হেটে চলে আসলাম ঘাটে। লঞ্চ ঘাটেই ভেড়ানো ছিল, নাম এম, ভি, খেয়াপার। দোতলার সবগুলো কক্ষ আমরা দখল করলাম। রুম গুলো চমৎকার। ২-৩ জন অনায়াশে থাকা যায়। আমাদের সাথে ঢাকা থেকে ১০ জন, রাজশাহী থেকে ৬ জন এবং নেদারল্যান্ড থেকে আগত ২ জন টুরিস্ট ছিল লঞ্চে। বিদেশী টুরিস্ট ২ জনের সাথে আমি ভালই ভাব জমিয়ে নিলাম, তাদের নাম মার্টিন ও মারিয়া। একটু পরেই আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম পাউরুটি, জেলি, সুন্দরবনের মধু, ডিম সেদ্ধ, কলা আর চা দিয়ে। ইতিমদ্ধে রউনা হয়ে গেছি আমরা সুন্দরবনের উদ্দেশ্যে, প্রথম পয়েন্ট করমজল। পশুর নদীর বুক চিরে দুপাশের ব্যতিব্যস্ত খুলনা শহর দেখতে থাকলাম। নদী বা সাগর ভ্রমন কেমন যেন একটা উদাস উদাস ভাব নিয়ে আসে মনের ভেতর। রূপসা ব্রিজ যার আর এক নাম খান জাহান আলী সেতুর নিচ দিয়ে আমরা এগিয়ে চললাম। নদীর পাড়ে অনেকগুলো কন্টেইনারবাহী জাহাজ দেখলাম আর দেখলাম শিপইয়ার্ড। দেখতে দেখতে ৩ ঘণ্টা পার হয়ে গেলো আর আমরাও চলে আসলাম মংলা বন্দর। জাহাজ ভেসে চললো বনের দিকে। শান্ত নদী, নিরব চারপাশ, শুধু জাহাজের ভট ভট আওয়াজ। একটা অজানা আশংকা, ভয়, এ্যডভেন্চার মনে হতে লাগলো। পুর্ব অভিজ্ঞতা নাই, শুধু যাবার প্রবল আকাংখার জন্য সব কিছু কে তুচ্ছ করে আমরা ছুটে চলছি সুন্দরবনের দিকে।
কিছু দুর যাবার পর হঠাৎ ডানে চোখ পড়লো। ডানে কি? ডানে হল বানিয়া সান্তা। বাংলাদেশের অন্যতম বড় দেহপসারিনি দের পাড়া। ব্লগে পড়েছিলাম, তাই তাদের পোশাক-আশাক দেখেই বুঝে ফেললাম এটা কোন জায়গা।
চারপাশে কেমন যেন রহস্যময় সুন্দরের হাতছানি। দুর থেকে বানিয়া সান্তা দেখতে দেখতে আমরা ছুটে চললাম গভীর বনের দিকে। এরকম শান্ত পানির নদী আমি আগে দেখিনি। বড় মায়াবী নদী। আস্তে আস্তে দৃষ্টিসীমায় স্পষ্ট হতে শুরু করল আমাদের অতি আকাঙ্ক্ষিত সুন্দরবন। দুর থেকে দেখতে পাচ্ছি বনের গাছ গাছালি। একটু কাছে যেতেই দেখি জোয়ারের পানিতে পারের সব গাছ ডুবে আছে। গোলপাতা দেখলাম। দেখে হতাশ। গোলপাতা দেখতে নারকেল পাতার মত। একদম গোড়া থেকে বের হয়, ঠিক নারকেল গাছের পাতার মত। আমাদের প্রশ্ন, তাহলে একে গোলপাতা বলা হয় কেন? যাই হোক গোলপাতার গোলকধাঁধা উদ্ধার করতে করতে আমরা লোকালয় ছেড়ে বন্য এলাকায় চলে আসলাম। জাহাজে আমাদের কয়েকজন গানের কলি খেলতে শুরু করল, সবাই যেন একটু ফুরফুরে মেজাজে চলে যাচ্ছে, একটার পর একটা গান…… দুপাশে বন…… জাহাজ চলেছে তার গতিতে।
ছোট ছোট টুরিস্ট নৌকা নজরে আসলো কিছুক্ষনের মধ্যেই। বুঝতে পারলাম করমজল পৌঁছে গেছি। করমজল মূলত একটি পর্যটন কেন্দ্র, ১ দিনের ভ্রমনে যারা সুন্দরবন আসে তারা এই স্পটটি ঘুরে দেখে। এই পর্যটন কেন্দ্রটি ওয়াইল্ড লাইফ ব্রিডিং সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত। ১২৫ টি ফরেস্ট অফিসের জব্দকৃত প্রাণীদের চিকিৎসা দেয়া হয় এখানে। প্রথমেই আমরা সবাই নেমে জঙ্গলে একটা হাটা পথ ধরে ভেতরে প্রবেশ করলাম। দুপাশে ঘন বন আর আমরা কাঠের তক্তা দিয়ে নির্মিত সাঁকোর উপর দিয়ে হেটে হেটে তা অবলকন করছি। মাটিতে অনেক লাল, কাল কাঁকড়া চোখে পড়লো। করমজলে সাধারনত বাঘ দেখা যায় না, তবে সুন্দরবনের প্রত্যেকটি জায়গায় সতর্কভাবে চলাচল করা উচিৎ। জঙ্গলের পথ পেরিয়ে আমরা আসলাম ওয়াচ টাওয়ারের পাশে। নড়বড়ে কাঠের ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের একাংশ দেখা যায়। একটু হেঁটেই দেখলাম রোমিও আর জুলিয়েট জুটিকে। এরা আবার কারা তাইনা? পৃথিবীতে মোট ২৬ প্রজাতির কুমিরের মধ্যে বাংলাদেশে ছিল ৩ প্রজাতির কুমির, যার মধ্যে ২টি প্রজাতি ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। যেই ১ প্রজাতির কুমির পাওয়া যায় তা হল সল্টওয়াটার ক্রোকোডাইল। ২০০২ সালে প্রতিষ্ঠিত কুমির প্রজননকেন্দ্রে প্রজননক্ষম ২টি কুমির দিয়েই চলছে বংশবৃদ্ধির কাজ, আর এই দুটি কুমিরই হল রোমিও-জুলিয়েট। আমাদের গাইড পুকুর থেকে ডেকে কুমির দুটোকে ডাঙ্গায় নিয়ে এসে দেখাল তার ভেল্কি। কুমির ছাড়াও এখানে অনেকগুলো চিত্রা হরিণ এবং বানর দেখলাম। আমাদের সাথে ২ ফটগ্রাফার মুন্না ভাই আর তানভীর ভাই ক্রমাগত সাটার চেপে চলেছে, মার্টিন ও মারিয়াও তাদের সাথে ছবি তোলায় ব্যাস্ত। করমজল অধ্যায় শেষ করে আবার রউনা হলাম লঞ্চে চেপে। পরবর্তী গন্তব্য কচিখালি/ টাইগারপয়েন্ট।
(চলবে)
পরের পর্বসুন্দরবন ভ্রমন - শশশসসশশস (পর্ব-২)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

