সহজ কথাগুলো সহজে বলা হয়নি কখনোই,
যুক্তি আর স্বাভাবিকতার সীমারেখায় দুমড়ে মুচড়ে বিকল হয়ে গেছে,
কত অজানা স্বপ্নের দেহ,
শেষরাতে সিগারেট হাতেই ঘুমিয়ে পড়া মানুষটার জন্য জেগে ছিল না কেউ,
প্রতারিত আত্নাগুলো বিকিয়ে গেছে সস্তা উপহাসে,
দাসত্ব লালন করে আমরা নতুন দিনের আশায়,
নোংরা করি আরেকটা সকাল,
যে মগজ, মানুষ বুঝে না, সে ভালবাসা বুঝবে কোন সুত্রে?
বড় বেশি মুখোশের মিছিল চারিদিকে,
যেন মুখোশ না পরলেই কোর্ট মার্শাল,
যুদ্ধ এখন এক অবধারিত যোগ্যতা,
আর অনুভূতির পতিতাবৃত্তি এক নান্দনিকতা,
ভালবাসা শব্দটা মহিমা হারাচ্ছে দিন দিন,
মানব ফসিলে জমছে হিংস্রতার কার্বন,
এমন হওয়ার কথা ছিল কি সব???
এমন বিষাক্ত হওয়ার কথা ছিল কি,
মানুষ নামের জীব....
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



