হয়তবা আমি অপরিণত,
কিংবা বোকা এক মানুষ, কিছুটা নিকৃষ্ট ও বটে,
কিন্তু ভেতরে যে ঝড় লালন করি আমি,
তা কি দেখে কেউ তুমি ছাড়া?
যে আশ্বাসে আবার বাঁচতে শিখিয়েছ,
তা আর কে দেবে আমাকে?
আমি আলো খুঁজি না, স্বপ্ন খুঁজি না,
খুঁজিনা কোন সস্তা আদর কিংবা সুল্ভ স্পর্শ,
আমি ক্রমাগত খুঁজে যাই, তোমার ঘ্রাণ,
আমার অস্তিত্ব জুড়ে।
তোমাকে ঘিরেই গড়ে তুলি এক অদেখা পৃথিবী,
তীব্র কামনার দেবী হয়ে তুমি ডানা মেলে ওড়ো,
আমার স্বত্বা জূড়ে,
খুব কি অপরাধ হবে আমি তোমাকে চাইলে আজীবন?
তোমায় আকড়ে ধরে আমি আর একবার বাঁচতে চাই,
বাঁচতে চাই এক রুদ্ধশ্বাস শিহরনে,
জ্বলে থাকতে চাই এক অনিঃশেষ নক্ষত্র হয়ে,
তোমার হয়ে,চিরকাল...
আমাকে নিভিয়ে দিও না,
আঁধার বড় বিষন্ন করে আমায়….

সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



