somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে বহুবিবাহকে আনুষ্ঠানিকভাবে স্টাবলিশ করতে কাজ করছে বাংলানিউ!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশে বহুবিবাহকে আনুষ্ঠানিকভাবে স্টাবলিশ করতে কাজ করছে বাংলানিউজ। আর এলক্ষে এত জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যমটি ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে বেছে নিয়েছে আরেফিন রুমি ও তার দুই স্ত্রীকে। বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এখন বহুবিবাহ বন্ধ না হলেও একই সঙ্গে দুই স্ত্রীর চিন্তা কোন সুস্থ মানুষ আর লালন করছে না। দেশে বহুবিবাহ বন্ধে সরকারিভাবে আইন ও আছে। কিন্তু অত্যন্ত দূর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে বাংলানিউজের মতো অত্যন্ত জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম দেশে বহুবিবাহকে জনপ্রিয় করতে এক স্বামী ও দুই স্ত্রীর ভ্যালেন্টাইন আড্ডার ব্যবস্থা করেছে।

বাংলানিউজের এহেন আচরণে বিস্ময় প্রকাশ করছে দেশের সমাজ সচেতন সুশীল সমাজ। কেননা, সংবাদমাধ্যমকে বলা হয় সমাজের দর্পন। তাদের দিক নির্দেশনা দেখে পথ চলে তরুণ প্রজন্ম। সেখানে ভালবাসা দিবসের দিনে এমন একজন জুটিকে বাংলানিউজ লাইভ আড্ডায় নিয়ে আসছে যারা শুধু তরুণ প্রজন্মের মধ্যে একটি বাজে চিন্তা ছড়িয়ে দিচ্ছে, আর কিছু নয়।

একজন সমাজ বিশ্লেষক, লেখক ও বাংলানিউজের সচেতন পাঠক হিসেবে আমি বাংলনিউজের কলা-কুশলীদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো এদের তিনজনকে নয়, ভালবাসা দিবসে তুলে আনুন সত্যিকারের ভালবাসার জুটিকে। আপনাদের চারপাশে তাকালেই এমন অনেক পরিবার পাবেন টানা ৩০-৪০-৫০ বছর ধরে স্বামী স্ত্রী একসঙ্গে আছেন। কোনদিন ছেড়ে যাবার চিন্তাও করেন না। তাদের জীবনের আনন্দ-দু:খ, ভালবাসার কথা তুলে আনুন। যখন পৃথিবী ব্যাপী মানুষ এককেন্দ্রিক হয়ে যাচ্ছে তখন ভালবাসার মানুষদের কি করে বাঁধনে বেঁধে রাখা যায়/ কিভাবে তারা বেঁধে রাখছে তাদের তুলে ধরুন, প্লিজ।

আপনারা নিছক আনন্দ পাবার উদ্দেশ্যে নিজের ও পরিবারের এমন ক্ষতি করতে পারেননা। যার প্রভাব সুদুরপ্রসারী ও সমাজ জীবনে মারাত্নক ভাবে পড়বে।

আচ্ছা যে ব্যক্তি তাদের তিনজনকে আনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তার কাছে আমার প্রশ্ন আপনার নিজের বোন যদি দুটো স্বামী নিয়ে একসঙ্গে সংসার করে আপনি তা মেনে নিতে পারবেন? আপনার নিজের মেয়ে যদি স্বামীর অন্য স্ত্রীর সঙ্গে সংসার করে আপনি তা মেনে নেবেন? আপনার বাবা যদি আপনার মা আর সৎ মাকে একসঙ্গে রাখে আপনি কি বা আপনার মা কি মেনে নেবেন যদি না নেন, তাহলে এই নোংরা খেলা বন্ধ করুন, প্লিজ! আপনার ও আপনার ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে?

গণমাধ্যম সব সময় প্রগতিশীল, গণমাধ্যমের কাজই হচ্ছে প্রগতির সঙ্গে চলা। এক স্বামীর দুই স্ত্রী। নিশ্চয় প্রগতির কোন চিন্ঞ নয়। যদি তাই হতো তাহলে দেশে বহু বিবাহ বন্ধে স্বামীর দ্বিতীয় বিয়ের আগে স্ত্রীর অনুমতি নেয়ার বিধান দিয়ে কোন আইন থাকতো না। আর প্রশ্ন যদি স্ত্রী স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করে তাহলে কি স্বামীর অনুমতি নিতে হবে? বাংলাদেশের নারীরা এখনও এমন ভয়ঙ্কর নোংরা চিন্তার মধ্যে যায়নি। আশা করা যায়, কোন দিনই এ বিপথে যাবে না। আর সামাজিক প্রথা-অবস্থান কেউই্ এমন উদ্ভট নিয়মের কথা চিন্তা করেনা।

আমি কোনভাবেই বাংলানিউজের মতো একটি জনপ্রিয় অনলাইন মাধ্যম বহুবিবাহকে উৎসাহিত করতে কাজ করুক তা চাই না। আমি চাইনা কালকের আড্ডায় এক স্বামীর দুই স্ত্রী আসুক। আমি চাই সত্যিকারের ভালবাসার জুটি আসুক। যাদের দেশে নতুন প্রজন্ম মডেল হিসেবে ভাবতে শেখে। এই আরেফিন রুমি বা তার দুই স্ত্রীকে যদি তরুণ প্রজন্ম মডেল হিসেবে ভাবতে শুরু করে দেশে পারিবারিক অবস্থার কি হবে ভাবুন তো? আপনাদের শাহবাগের জাগরণ দেখে তো মনে হয় আপনারা প্রগতির পক্ষে, তবে আবার অন্ধকার যুগে কেন চলে যেতে চান! কেন ? কেন? কেন?

ভালবাসার দিবসের আড্ডা করুন। তবে, অবশ্যই রুচিশীল কোন জুটিকে তুলে এনে অরুচিকর কোন কাজ করে নয়।

ভাল করুক বাংলা নিউজ।

প্রণতি প্রণয়, ১৩.০২.২০১৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×