somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনটা খুব আজব জিনিস

২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানসিক ব্যাপারটা অনেক কিছুর উর্ধে। শান্তির কোন বাড়িঘর নেই সে মনের মধ্যেই বাস করে। আর, ত্যাগ-ভোগ নিয়েই আমরা মাতামাতি করি। এতেই মানসিক শান্তি-অশান্তি অনুভব করি। অথচ, যা কোনদিন কেউ দেখেনি, তা নিয়েই সব মানুষের গবেষণা। অর্থাৎ মন বা মানসিক অবস্থা।
শ্রম আর অসুস্থতায় শরীর খারাপ হয়। আর, শোকের কারণে মানসিক সমস্যা হয়। এই পেলাম, এই পেলাম না করেই সারা জীবন কেটে যায়। অনেকেরেই তা হয়। এর পর্যায় থেকে বের হয়ে মানুষের সংখ্যা অতি সামান্য। আমিও এই-ই ভাবি। আমার এটা নেই, ওটা নেই। এই হলো না, সেই হলো না। এই ভেবে কষ্ট পাই। মানসিক অশান্তি ভোগ করি। আবার পেটটা ভরা থাকলে চিন্তা করি, মন্দ আছিটা কোথায়? অর্থাৎ, এক মনেই দুই রকম ভাবনা।
দেশটা চোরদের দখলে, অথচ, মনটা যেন একেই ভালোবাসে। ভীষণ দ্বিধাদ্বন্দ্বে ভূগি। মন নিয়েই যত জ্বালা। প্রেমিকা এখনো জ্বালা দেয়, ‘কেন আমায় নিলে না’ বলে। তাকে অতীত করতে পারিনি। সেটাও মনের খেলা। তবে, আমার বিশ্বাস, একদিন ঠিক এই মনটাকে পরাজিত করা কিংবা বাগে আনতে পারবো। তবে, কত দিনে তা সম্ভব তা বলার উপায় নেই। আর না পারলে, নিজেই পরাজিত হয়ে দুনিয়া ছাড়বো।
মনটা চায়, ইশ! যদি পিঠের ওপর দুটো পাখা থাকতো তবে অনায়াসে দেশ বিদেশ ঘুরতে পারতাম। আবার মনটা এও বলে, ‘সীমানাহীন এই ব্রহ্মাণ্ডে দুটো পাখা দিয়ে লাভ হয় না।’ একদিন ঠিক তা অকেজ হবে। অর্থাৎ, আমি যতই ভাবি না কেন, মনটাকে যতই খাটাই না কেন, তাতে লাভ-লোকসান হওয়ার কোন সুযোগ দেখি না।
বিশ্বাস করুন, সন্যাসীও হতে মন চায়। কিন্তু, সুস্বাদু খাবারের লোভে তা এড়িয়ে যায় মন। অনেক সময় রবিনসন ক্রুসো হতে ইচ্ছে করে। উপকূলে গিয়ে একটা নৌকা নিয়ে অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে রওনা দিতে মন চায়। হয়তো সেখানে যেতে যেতে কোন এক দ্বীপের সন্ধান পাবো যেখানে নানান রং বে-রংয়ের আঙুর ঝুলে থাকবে। বাকিটা জীবন হয়তো তা খেয়ে পার করা যাবে।
বিপত্তি আরও আছে, বাবা-মা এখানো বিয়েটা দেননি। সেটার প্রতিও আকাঙ্ক্ষা কম নেই। হবে কিনা কে জানে। তবে, সত্যি এও যে, মন চায়। মন শুধু চায়-ই। শেষ কোথায়?
এখান থেকে বসে যখন তারা-নক্ষত্র নিয়ে ভাবি, তখন তারও হিসেব করে মন। বলে, সেখানে না জানি কি আছে। কিন্তু, তার সূক্ষ হিসাবের কাছেও যে পারে না বুঝমান কিংবা অবুঝ মনটা। দেহ নষ্ট হওয়ার আগ পর্যন্ত এই পরিক্রমা চলতে থাকবে, মনটা এও জানান দেয়। কোথায় কার কাছে যাবো তা জানি না, তবে, এটুকুতে মনটাই নিশ্চয়তা দেয়, ‘আমাকে পূর্ণ করা সম্ভব নয়’। মনটা আসলেই খুব আজব জিনিস।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×