somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবাহন

২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্প-শেষের লগ্ন এখন
সূর্য ডোবার পালা
তোর সামনেই ইতিহাসের লক্ষ চিতা জ্বালা,

তোর কানেতেই শতাব্দীদের বুক-ফাটা চীৎকার
তোর চোখেরই সামনে পড়ে রক্তজমা হাড়।

তোর নুপূরের শব্দে ওরা নাচের সাড়া খোঁজে
তোর চলনে - তোর বলনে - কামের ভাষাই বোঝে
তোর চাহনি, তোর বিভঙ্গ
তোর পিপাসা, তোরই রঙ্গ
সবই ওদের চুমুক দিয়ে নেশায় ডোবার ফুর্তি।

মোহিনী! তুই এবার দেখা অসুর-দলন-মূর্তি!

বাহুবলের গর্ব ধরে
সারা জগৎ খর্ব করে
জয়োল্লাসে নরদানব আকাশে ডাক ছাড়ে,

জমাটবাঁধা পেশীর ঝলক শরীরে তার বাড়ে
লৌহকঠিন বুকের ছাতি ফোলায় অহঙ্কারে।

তোর রূপেতে মত্ত হয়ে ডুবতে ওরা জানে
মাতাল হয়ে আঙুল বাড়ায় তোর শরীরের পানে
তোর দু’খানি চক্ষু চপল
তোর বাহু, তোর ওই পদতল
ওদের কাছে এই সবই তো নিছক উদরপূর্তি।

মোহিনী! তুই আজকে দেখা অসুর-দলন মূর্তি!!

মাটির ’পরে শরীর লুটায়
পদাঘাতে বুক ভেঙে যায়
পৌরুষের ওই গর্ব চাপা তোর ও নুপূর-পায়,

ভলক ভলক রক্তবমি এক এক পায়ের ঘায়
তোর দু’পায়ে পিষ্ট হয়ে কাতর ক্ষমা চায়।

তোর নাচেতেই মৃত্যু লেখা অত্যাচারীর যত
অহঙ্কারীর লোহার দেহ তোর পায়েতেই নত
অপ্সরী তুই, তোর সবলা
পায়ের চাপেই অসুর দলা
যা পারেনি দেবতা, তা দেবীর কাছে স্ফূর্তি।

মোহিনী! তুই দেখা রে তোর অসুর-দলন মূর্তি!!!

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩০
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×