
আমি সাগর পাড়ে গিয়েছিলাম নির্জনে একা
একটা নাম লিখাবো বলে
নেই খাতা কলম শুধু কুয়াশা আচ্ছন্ন পানিরাশি
অথৈই জল,জলের কলকল শব্দ
লেখা হয়নি নামটা।
তবু প্রান্তকর চেষ্টা লিখবো বলে
তাই লিখলাম মনের যত কষ্ট
মনের খাতায়।
......
অন্তর্যামীর নিগৃহীত ভালোবাসার জলে ভিজে দিলো সব
মুছে গেল সবেই,এক পশলা জলে তা !
তবে কেউ লিখেছিল নাম! দেখেছি আমি ঐ দূর থেকে
সাগরের যৌবনে ঢেউ তা হয়ে গেলো ক্ষনিকে বিলীন
একদম চোখের পলকে।
...
আমি সাগর কুলে গিয়েছিলাম নাম লিখতে!
অভাগার শোকে সাগরও হয়ে গেলো অদৃশ্য!
তাই লেখা হল না নামটা,তোমারে করে একা
তবে আমারি মনে আঁকা আছে সবটা
তোমাকে দেখাবো একদিন,
যেই দিন লেখা হবে সম্পূর্ণ নামটা!
সময়ের খাতায়,ঠিক সেই দিন
হয়তো থাকবো না আমি এই ধরণীতে! সেই দিন।।
সর্বস্বত্ব সংরক্ষিত। প্রথমকথা।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



