
খুব উঁচুতে পাহাড় তার বুক ফাটা কান্না
ঝর্ণা হয়ে কাঁদছে নিরবধি
কষ্টের প্রখরতা কি তা বুঝাতে অসীম সময়
ঝরছে জল
কান্নার সৌন্দর্য অবলোকন করে প্রতিনিয়ত
কত মানব মানবী
কি সৌন্দর্য কি অপরূপ কি অমলিন
তার জল,তার জলধারা।
মনুষ্যজাতি ভালোবাসে তার এই কান্না
ছুটে চলে তার প্রাণে প্রশান্তির জন্য,
সামান্যতম সহানুভূতি সহমর্মিতা দেখাতে
মনের টানে,শান্তির প্রত্যাশায়।
পাহাড়ের কান্না..
সৃষ্টির সৌন্দর্যের এক অপরূপ দৃষ্টান্ত
যেন সৃষ্টির অসামান্য অবদান
প্রকৃতির অনিন্দ্য সুন্দর রহস্য
প্রকৃতির অনিবার্য পরিনিতি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

