

আজকের রেসিপিঃ কালাভুনা
রেসিপিঃ
গরুর মাংসের কানা ভুনা
উপকরনঃ
এক কেজি হাড় ছাড়া গরুর মাংস ( এমন সাইজের কাটবেন যাতে করে রান্নার পর দেখতে সুন্দর দেখায় )
মরিচ গুড়া (আপনি যে পরিমাণ ঝাল খাবেন) হাফ চামচ বা একটু বেশি।
হলুদ গুড়া সোয়া এক চা চামচ
জিরা গুড়া হাফ চা চামচ
ধনিয়া গুড়া এক চা চামচ থেকে সামান্য কম
পেঁয়াজ বাটা দুই চা চামচ। আরেকটু বেশি হলেও অসুবিধে নেই।
রসুন বাটা দুই বা তিন চা চামচ।তার বেশি হলেও সমস্যা নেই।
রসুন বীচি আট দশটা
আদা বাটা এক চা চামচ বা সামান্য বেশি
দারুচিনি মাঝারি সাইজের দুইটি,
এলাচি পাচ সাতটি
পেঁয়াজ কুঁচি এক চা কাপ
কাঁচা মরিচ আট দশটা। কারণ অনেক কাচা মরিচে ঝাল থাকে না তাই।
লবন পরিমাণ মতো
তেল সয়াবিন বা সরিষার তেল। সরিষার তেল হলে ভাল হয়।
প্রণালীঃ
প্রথমে মাংসকে ভাল ভাবে ধুয়ে নিন।
মরিচ গড়া,হলুদ গুড়া,জিরা গুড়া, ধনিয়া গুড়া,পেয়াজ বাটা,আদা বাটা , দারুচিনি, এলাচ লবন ও পরিমাণ মত তেল দিয়ে ভাল ভাবে মাখিয়ে কিছুক্ষণ রাখুন। মনে রাখতে হবে পেয়াজ কুচি, কাচা মরিচ এবং রসুনের বীচি পরে স্টেপে দেবেন।
এবার দুই চুলোয় দুইটি প্যান রাখুন। একটী পাতিলে মাংস ঢালুন এবং হালকা আচে রান্না করুন।
অন্য প্যানে পানি গরম করুন। কিছুক্ষণ পর গরম পানি মাংসে পাতিলে ঢালুন, ভাল ভাবে সেদ্ব করুন যদি সেদ্ব হতে আরো পানি লাগে তাহলে আরেকটু দেবেন। দেখবেন মাংস সেদ্ব হয়ে গেছে।
মাংস অনেকটা হলুদে এবং বাদামী রঙের হয়ে যাবে। মাংস সরিয়ে রাখুন।
যে প্যানে পানি গরম করেছেন তা শুকিয়ে নিন ভাল ভাবে , তাতে তেল দিন এবং ভাল ভাবে গরম করুন, তারপর পেয়াজ কুচি, কাচা মরিচ এবং রসুনের বীচি ভাজতে থাকুন কিছুক্ষণ পর হালকা বাদামি বা ঘিয়া রঙের হবে। এবার ঐ প্যানে সেদ্ব মাংস ঢালুন এবং হালকা আঁচে ভাজতে থাকুন। ভাল ভাবে নাডুন যাতে প্যানে মাংস না আটকে বা পুড়ে না যায়। এই সময় প্যানের কাছ থেকে দূরে যাবেন না, নাডতে থাকুন দেখবেন অল্প সময়ের মধ্যে মাংসের রঙ কালো হয়ে আসছে। পরিবেশনের জন্য তৈরি।
পরিবেশন করতে পারেন পরোটা, নান রুটি এবং ভাতের সাথে সু স্বাদু গরুর কালো ভুনা মাংস।
ছবি নেট থেকে।
সর্বস্বত্ব সংরক্ষিত। প্রথমকথা রান্নাঘর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

