
এক
আমি,তুমি বলে কিছু নেই
নেই প্রেম,নেই কোন ভালোবাসা,নেই কোন বাঁধন
শুধু কথার নৈপুণ্যে কথা বলা
আর সময়ের গতিতে সামনে চলা!
আর কিছু কিছু সময় পর
নিজেরা করি ছবি আর স্থান পরিবর্তন,
ঠিক প্রকৃতির কঠিন নিয়মে! আগেকার মতো
যতো কচি মাংসের তীব্র আস্বাদনে
নিজেরা যাই হারিয়ে শুধু অকারণে,
কে কাকে কতোটা দিলাম নষ্টামিতে
অনুভূতিহীন যৌনসংগমের ছলে, নিদারূণ যৌন উত্তেজনায়
কতোটা হারালাম নিজেদের অস্তিত্ব উভয়ে
কতোটা নিলাম কুড়িয়ে।
আসলে
আমি,তুমি বলে কিছু নেই!
শুধু মানব-মানবীর জাগতিক সময় ক্ষেপণ।
দুই
বন্ধু
বন্ধু,
আমি তোমাকে দিতে চাই অনেক কিছু,
দিয়েছিও তাই,
তোমার কাছে চাইবো সামান্য
তুমি কি বন্ধু দেবে তাই।
তিন
শরণার্থী
জানি শরণার্থী এই পৃথিবীর
অল্প সময়ের
তবুও চাহিদা সীমাহীন,
জানি যেতে হবে সময়ের ছলে
সময় এলে
তবুও স্তূপাকার করছি ঋণ।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


