


রেসিপিঃ
সালাদ
কম পরিশ্রমে খুব উন্নত মানের সালাদ, না বানিয়ে গেলে বুঝবেন না, তাই সবার জন্য এই সামান্য আয়োজন। আশাকরি সবাই এবার ঈদের এই সালাদ করবেন। খুব সাদাসিদে সালাদ। যে কেউ অনায়াসে করতে পারেন।
উপকরণঃ
লেবু পেয়াজ রসুন ধনিয়া পাতা কাচা মরিচ টমেটো সরিষা তেল বা সরিষা বাটা গাজর কুচি।

পরিমাণঃ
লেবু ১ টির পুরো রস
পেয়াজ ২ টি (বড় সাইজের সুন্দর করে কুঁচি করবেন)
রসুন ২ কোষ (পাতলা করে কুচি করবেন)
ধনিয়া পাতা ২০/২৫ গ্রাম ( যত ছোট করে কুচি করা যায়)
কাচা মরিচ ৩ টি ঝাল বুঝে ( যত ছোট করে কুচি করা যায়)
টমেটো ১ টি মাঝারি সাইজের( যত ছোট করে কুচি করা যায়)
গাজর কুচি মাঝারি সাইজের অর্ধেক পরিমাণ
সরিষা তেল বা সরিষা বাটা স্বাদ মতো ( দিলেও পারেন না দিলে কোন অসুবিদে নেই)
লবণ স্বাদমতো।


প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটা পাত্রে টমেটো ছাড়া সমস্ত উপকরণ ঢালুন এবং ভাল ভাবে মিশ্রণ করুন, তারপর টমেটো কুচি দিয়ে হালকা মিশ্রণ করুন। হয়ে গেছে "আরেফীন স্পেশাল" সালাদ।
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




