
তুমি কতোটা কাঁদালে
আমি অনেক পথ হেঁটেছি পাইনি কারো দ্যাখা
যত দূর হেটেছি পথ বিদ্রূপ করেছে আমায়
তুমি কি জানো?
প্রতিটি পদচিহ্ন আমায় উপহাস করে! বলে আর কতো দূর
অসহায় আমি প্রশ্নের কাছে,সত্যি কতো দূর!
আমি হেটেছি একা নিয়ে যতো মনোবল, সাথে পথচারী আর যতো হতাশার কন্দন রোল
তবুও হাটছি সম্মুখে কেন জানি মনে হয় নেই আমিতে
বলো কেন? তুমি কি নেই ঐ পথে!
ক্লান্তি নেই নেই কোন প্রহসন, কেন জানি মনে হয় একটু শূন্যতা শূন্য এ মন
তবু ভাবি আর ভাবি চলি অতীতে
কিছু দূর পর মনে হয় আসলে শূন্য শূন্যতে
অন্ধকার নেমে আসে নেই কোন আলো
বলো আর কতো কতো দূর সামনে যাবো।
হেটেছি অনেকটা আনন্দে অনেকটা আবেগে, জানি হবে দেখা সময়ের প্রয়োজনে
তবুও অস্থির এই মন, বলো দোষ কি তার!
সেইতো আমার খুব কাছেরই একজন সত্যিই আমার।
জমকালো অন্ধকার চলছি আলো পথে একটু একটু করে ,
পাইনি সেই আলোর সন্ধান কোন ভাবে।
শেষতক,তোমায় না দেখে আমি পেয়েছে ভয়,
কিন্তু কাটেনি আমার তখনো যতো সংশয়!
অনেক হেটেছি আমি পাইনি তারে
বলো বলো কতোটা অসহায় হলে চোখে জলে ভরে,
কতোটা দুঃখ ফেলে চোখ জলে ভাসে।
তুমি কতোটা কাঁদালে জানিনা! তবে হাসি ভুলে গেছি সেই ক্ষণ!
তবুও তোমায় খুঁজি অন্ধকারে, আলো ছায়ায়,
ভুলে যাই অতীত শত কষ্টের কথন।
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



