
বেলাশেষে
দূরত্ব যাই হউক না কেন আমি তুমি সেই চিরদিনের মতো কাছে
যেখানে শুধু আমার তোমার বসবাস,শুধু আমাদের সময়
অনেক দিন আগে তুমি বলেছিলে! যতো দূর প্রবাসে যাও
আমার নেই কোন চাওয়া, নেই কোন আবেদন।
তবে দূরত্ব যতো হউক না কেন আমিতো আছি মিশে তোমার প্রতিটি হৃদ স্পন্দনে
প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ক্ষণে।
তাই আমি ভাবিনা তোমায় নিয়ে তুমি যতো দূরেই থাকো!
আমার চাওয়াতো একটি যা তোমায় বলেছিলাম,সেই পলয়ের দিনে,
বলেছিলাম হয়তো আমাদের এই শেষ দিন! শেষ দেখা
হবেনা হয়তো কথন!
নিয়তির অসীম ভালোবাসায় আমি তুমি রয়ে গেলাম এই ধরণীর বুকে,
তাহলে কেন ভয়? না পাওয়ার!
আজ তুমি দূর প্রবাসে, একা কোন ঘরে, শূন্য হৃদয়ে,
আমাদের ফেলে আসা দিন গুলো ভাবছো, ভাবছো আমায়।
আমিও ঠিক তোমার মতো ভাবছি সেই অতীত, ভাবছি মহাকালের পলয়।
তখন কতোটা শঙ্কায় কেটেছে সেই রজনীর প্রতিটি ক্ষণ,
কতনা বিশ্বাস ছিল দুইয়ের মাঝে, সেই বিশ্বাসে কাটিয়েছি অতীতের দীর্ঘ সময়!
দুরত্ব যাই হউক না কেন
আমি তুমি ঠিক একই দুরত্বে শেষ বেলায়, আমাদের জীবন বেলাশেষে!
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




