
বালিকা
বালিকা তুমি কি দেখেছো জীবন
কিভাবে কেটে যায় প্রসবের পর হতে যৌবনের পদার্পণ!
কিভাবে যায় এই সময় ধাপে ধাপে একটু একটু সময় করে,
যখন তুমি শিশু ছিলে কিভাবে কেটেছে এক একটা দিন।
তুমি যখন কৈশোরে প্রতিটি পদে পদে পড়ছো বিপদে
আঠার উনিশ যখন হবে বয়স তখন বাড়বে আরো বিপদ
শুরু হয় শারীরিক মানসিক পরিবর্তন, পাল্টাবে বিপদের ধরণ।
আজ তুমি অনেক ধাপ শেষ করে বয়োপ্রাপ্ত, তাই বিপদটা নিজেই বুঝো অনেকটা।
বালিকা তুমি কখনো দেখেছো বয়সের ধাপে ধাপে কি হয়
কিভাবে দশ মাস দশ দিন কষ্টে গর্বে করে ধারণ, আস্তে আস্তে তোমাকে করেছে লালন
তুমি কি দেখেছো প্রসবের পর থেকে প্রতিটি ক্ষণ!
কতো কষ্ট করে রাত জেগে শীতের হাড় কাপা শীতে কত যত্ন করে খাইয়েছে তোমার খাবার ক্ষণে ক্ষণ।
কতো যত্ন করে উম দিয়ে রেখেছিল তোমায় উষ্ণ,
তোমাকে বুঝতে দেয়নি ঠিক ঠাণ্ডা না গরম না নাতিশীতোষ্ণ।
কতো যত্ন করে তোমাকে শিখিয়েছে পরিবেশ, শিখিয়েছে পায়ে ভর করে পথ চলা,
শিখিয়েছে সময়ের সাথে যুদ্ধ করা,
আজ তুমি হাটি হাটি পা করে পাচে পা দিলে, বয়স তোমার ছয় যাও স্কুলে,
মমতায় আর নারীত্বের টানে সাথে চলে স্কুলে
ঠায় দাড়িয়ে তোমার আসার অপেক্ষায়, অনেক সময় ধরে
কখন আসবে তুমি, এভাবে চলে যায় কয়েক বছর!
এভাবে কেটে যায় সময়,সময়ের তালে
তুমিও এসে যাও সময়ের সাথে যৌবনে, উত্তাল সময়ে
হয়ে উঠ পূর্ণ যৌবনা, শেখো পথ চলা নতুন করে নতুন সময়ের সাথে।
বালিকা তুমি কি দেখছো কিভাবে শুরু হয় জীবন?
কি ভাবে দাঁড়ায় যৌবনে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



