
তুমি বলোনি একবার
তুমি একবারও বলোনি থাকতে শুধু ভালবেসেছো গভীর অনুভবে,
ঠিক যেমন ভালবেসেছিলো রজোকিনি
তেইশটি বছর পর দুইজনের দেখা আকস্মিক,সেই অতীতের পথে,
সেই এক নতুন আবেগে,
যাতে তুমি দেখিয়েছো অতীতের একান্তে পাওয়ার কামনায়,কিন্তু ভুলোনি অতীত!
শুধু কিছু সময়ের ব্যবধানে তুমি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছিলে
তা তোমার একান্ত ক্ষোভের, তোমার অভিমানের,
তোমার অভিমান আমাকে অনেকটা আন্দোলিত করেছে তা এক রাজ্য সুখের চেয়েও বেশি,
এর চেয়ে আর কি বা চাই!
তোমার অভিমান কতোটা ভালবাসা মাখা ছিলো যা থেকে জম্ম নিয়েছে আমার অধিকার,
দেখিয়েছে অধিকারের পথ, দেখিয়েছে অনেকটা আত্ন বিশ্বাস,
দেখিয়ে দিয়েছে একসাথে পথ চলার পথ! নির্মল অঙ্গীকার!
অথচ কেটে গেছে এর মধ্যে তেইশটি বসন্ত, তবে ভালোবাসা ঠিক আগের মতো ভুলে ভরা।
তবুও তুমি বলোনি থেকে যেতে,ভুল গুলো সংশোধন করতে,
তবে আমি ঠিকই ভুলে গেছি না বলা তেইশটি বছরে অতীত স্মৃতি,
ভুলে গেছি তেইশটি বছরের যতো ভুল, ভুলে গেছি আমার সঞ্চিত ঘৃণা,
তারপরও যদি কখনো মনে পরে!
মন থেকে খুঁজো, মনে করবে আমি পাশে আছি, ঠিক তোমার পাশে,তোমার অপেক্ষায়!
অপেক্ষা কর কিছু সময় ধরে ! যদি না ফিরেছি মনে করো চলে গেছি ওপারে!
আর অপেক্ষা করোনা আমার জন্য; দীর্ঘ সময়
আমি অপেক্ষা করবো ঐ পারে তোমার জন্য!
ঠিক যেমনি তুমি করেছিলে অপেক্ষা এপারে আমার জন্য।
সর্বস্বত্ব সংরক্ষিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

