somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণ ছুটিতে রাষ্ট্রপতির ভ্রমণ বিলাস,অবিবেচক/হঠকারী !

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ছবি পত্রিকা থেকে ]
বাংলাদেশের বেশির ভাগ ও সকল পেশার মানুষ ভ্রমণে বের হয় বছরের নির্দিষ্ট সময় বিশেষ করে ঈদের ছুটিতে। এই একটি ছুটিতে সরকারি বেসরকারি সব ধরণের অফিস আদালত বন্ধ থাকে। এই একটি ভ্রমণের জন্য একটি ব্যাক্তি ও পরিবারকে কয়েক বছর ধরে প্ল্যান,ও অর্থের যোগান নির্ধারণ করতে হয়।অপেক্ষা করতে হয়। তার পর আসে সেই নির্ধারিত বছরের নির্ধারিত সময়। এবার যেমন ১ লা মে থেকে ১৫ মে ২০২২ (ঈদের ছুটি অনেক ক্ষেত্রে ঈদের পরের সপ্তায় হয়,বিশেষক করে সেবা খাত ).ভ্রমণের জন্য সাজেক একটি জনপ্রিয় স্থান। সাজেক বলতে কি বুঝি ? :- গুগল বলে -
সাজেক উপত্যকা বা সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত।

এমতাবস্থায় জানা গেলো (পত্রিকার পাতা থেকে হুবহু )
আগামী ৯-১৪ মে পর্যন্ত বন্ধ থাকবে সাজেকের সব রিসোর্ট-কটেজ। রাষ্ট্রপতি আবদুল হামিদের তিন দিন অবকাশযাপনের কারণে সব রিসোর্ট-কটেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১২-১৪ মে সাজেক ভ্রমণে যাবেন। রাষ্ট্রপতির ভ্রমণ সামনে রেখে ইতোমধ্যে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন সাজেক কটেজ মালিক সমিতির নেতারা।
বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন, নিরাপত্তাবাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্ট কটেজ মালিকদের সংগঠনের নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়। সাজেকে প্রায় দুই শতাধিক আবাসিক কটেজ ও রিসোর্ট রয়েছে। এসব কটেজ ও রিসোর্ট ১৫ মে থেকে আবার স্বাভাবিকভাবে চালু হবে।
সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই জানান, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ৯ থেকে ১৪ মে সাজেকের সবগুলো কটেজ ও রিসোর্ট বন্ধ থাকবে। তাই ওই সময়ের মধ্যে বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে।

পোস্টের শিরোনামে যা বলতে চেয়েছি তা হলো :-
বছরের এমন একটি সময় ,সাধারণ ছুটিতে রাষ্ট্রপতির ভ্রমণ বিলাস,অবিবেচক/হঠকারী মনে হয় ,অবকাশ যাপনের জন্য বছরের আরো ৩৫০ দিন রয়েছে ,রাষ্ট্রপতির উচিত সেই সময় থেকে বেছে নেয়া যেন হাজার হাজার ভ্রমণ পিয়াসীদের এ সময়টুকু মনের আনন্দে কাটাতে পারে। ৩৬৫ দিনের মধ্যে এই ১৫ দিনই সাধারণের জন্য একমাত্র সুযোগ
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাচার হওয়া টাকা বাংলাদেশেই আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।

যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×