somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতির অশুভ ১৩, জিরো টলারেন্সের প্রতিশ্রুতি

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আবারও অশুভ ১৩, আহা সংখ্যাটির কী দারুণ মহত্ব। আজকের বন্দনা আমার প্রাণের দেশকে নিয়ে। ট্রান্সপারান্সি ইন্টারন্যাশ্যানালের সদ্য প্রকাশিত দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান ১৩ নম্বরে ।

শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশগুলোর তালিকায় গতবছর বাংলাদেশের অবস্থান ছিল ১৭, চলতি বছরের প্রকাশিত তালিকায় ১৩ নম্বরে নেমে এসেছে বাংলাদেশ। সূচক অনুযায়ী দেশে দূর্নীতি বেড়েছে।

জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান টিআইয়ের প্রকাশ করা দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের স্কোর হল ২৬, গতবছর এই স্কোর ছিল ২৮। সমান স্কোর পেয়ে বাংলাদেশের সঙ্গে ১৩ নম্বরে রয়েছে আফিকার উগান্ডা ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত এই সূচকে যেসব দেশ ৪৩ বা তার বেশি স্কোর পায় সেসব দেশদুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে ধরে নেওয়া হয়। কিন্তু এই সূচকে দেখা যাাচ্ছে, ৬২ শতাংশের বেশি দেশের স্কোর ৪৩ বা তার নিচে। বিশ্বব্যাপী দুর্নীতির বিস্তারে লাগাম পড়ানো যায়নি।

১০০ মার্কের পরীক্ষায় পাশ করতে হলে লাগে ৪৩। গত তিন দশকে পাশ মার্কের অর্ধেকও পেল না আমার দেশ। আর কত চলবে এই ডাহা ফেল!

২০০১ সাল থেকে টানা পাঁচবছর বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, অর্থাৎ বিশ্বের দূর্নীতিগ্রস্ত দেশগুলো তালিকায় বাংলাদেশ ছিল একনম্বরে।দেশের অন্যতম বড় দলটিকে মূলত তাদের শাসনামলে দুর্নীতি রুখতে না পারার মাশুল গত দেড়দশক ধরে দিতে হচ্ছে। ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৪ নম্বরে ঘুরপাক খেয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়, দূর্নীতিগ্রস্থ দেশের তালিকায় ১৭ তম অবস্থানে নেমে আসে বাংলাদেশ। কিন্তু ২০১৮ সালের তালিকায় সেই পুরনো বৃত্ত ১৩ নম্বরে ফিরে গেলাম আমরা।।

একাদশ নির্বাচনের আগে তরুণদের মুখোমুখি হয় এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যা বলেছিলেন সরকার গঠন করতে পারলে জঙ্গি আর মাদকের মতোই দুর্নীতির বিরদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করবেন। আ' লীগের নির্বাচনী ইস্তেহারেও এর উল্লেখ ছিল। কিন্তু ভালো কিছু কি আশা করা যায়? যারা নৈতিকতা বর্জিত এক 'ডাকাতিয়া' নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আরোহন করে, তাদের দেখানো দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্নে কীভাবে আমরা আস্থা রাখি!

বিগতদিনের ইতিহাস বলে জনতার রায় জবরদখল করে যারা ক্ষমতায় থাকে, জনগণের কাছে তারা জবাবদিহিতার প্রয়োজন বোধ করে না। বেপরোয়া লুণ্ঠনে মেতে ওঠে। তাই জোর দিয়ে ভাবতে পারি না, অদূর ভবিষ্যতে সুদিন ফিরছে দেশে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৫৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×