somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঝুম দ্বীপ এর অভিযানঃ এক অন্যরকম অভিজ্ঞতার গল্প, পর্ব- ৩

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা দোকানে ঢুকলাম। বললাম মোবাইল বিক্রি করতে চাই। দোকানদার সেট দেখে জিজ্ঞেস করল কেন বিক্রি করব? বললাম আমরা নিঝুম দ্বীপ ঘুরতে আসছি, টাকা একজনের কাছে ছিল, সে হারিয়ে ফেলছে। তখন মিথ্যা বলা ছাড়া উপায় ছিল না কারন আমরা কোন পূর্বপ্রস্তুতি ছাড়াই নিঝুম দ্বীপ এ ঘুরতে যাচ্ছি এইটা মানুষকে শুনিয়ে হাসির পাত্র হতে চাই নি। কিছুক্ষণ কথাবার্তার পর দোকানদার বলল মোবাইল বিক্রি করে কি করবেন? তার থেকে বরং আমার মোবাইল এ কারো মাধ্যমে ১০০০ টাকা ফ্লেক্সি করে দেন, আমি আপনাদের টাকা পাঠিয়ে দিচ্ছি।আমরা তো একেবারে আকাশের চাঁদ হাতে পেলাম :D :D। মাসুম তার বড় ভাইকে ফোন দিলো। ভাইয়াকে বলার পর উনি অনেক বকাবকি করার পর টাকা পাঠাতে রাজি হলেন। আমরা দোকানে অপেক্ষা করতে লাগলাম। ঐখানে আরও কিছু লোক আসলো। একজন aristopharma তে চাকরি করে আর বাকি দুইজন গ্রামীণ শক্তি তে, বাকিদের কথা মনে নেই। সবাই চাকরিসূত্রে হাতিয়া তে। বাড়ি নোয়াখালী, কুমিল্লা আর উত্তরবঙ্গে। সবার সাথে ভালই আড্ডা জমল। তারা আমাদের অনেক আপ্যায়ন করলো। কিছুক্ষণ পর দোকানদার এর মোবাইল এ টাকা চলে এলো। আমরা টাকা নিলাম। একজন বলল দেখো নিঝুম দ্বীপ এইখান থেকে ও অনেক দূরে আর যে হরিণ দেখার জন্য যাচ্ছ তা সবসময় দেখা ও যায় না। এইখানে ও কেওড়া বন আছে এবং তা অনেক সুন্দর।নিঝুম দ্বীপ এ যাওয়ার দরকার নেই। আমাদের সবার মোটরসাইকেল আছে চল সবাই মিলে ঘুরে আসি। কাল সকালে হাতিয়া ঘুরে দুপুর ২ টার লঞ্চে চলে যেও। অতি উত্তম প্রস্তাব। কিন্তু যে দেবীর দর্শন লাভ করার জন্য এত দূরে আসা তার দর্শন লাভ না করেই চলে যাবো এইটা চিন্তা করে কেমন যেন লাগছিল/:) /:)। যাই হোক তারা যখন বুঝল আমাদের ফেরানোর কোন উপায় নেই তখন বলল সরাসরি এইখান থেকে নিঝুম দ্বীপ এর ঘাট পর্যন্ত সরাসরি মোটর সাইকেল ভাড়া পাওয়া যায়, মোটরসাইকেল এ গেলে ভালো হবে। তারপর একজন বলল তোমাদের সাথে যা টাকা আছে তা দিয়ে মনে হয় নিঝুম দ্বীপে ঘোরা হবে না। তিনি আমাদের ১০০০ টাকা দিলেন। তার এক আত্মীয় মাসুম এর পরিচিত। টাকাটা তাকে ফেরত দিলেই হবে। আমরা তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিয়ে হংকং এর দিকে যাত্রা করলাম।
হোটেল এ গিয়ে দেখি তারা সব রমেই আছে। বলল তারা মোটরসাইকেল এ যাবে। আমাদের জন্য ও ২ টার কথা বলা হয়েছে। ফজর এর নামাজ এর পর মোটরসাইকেল হোটেল এ চলে আসবে। কিছুক্ষণ আড্ডা দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমাতে গেলাম। পরের দিন ফজরের আজানের সাথেই ঘুম থেকে উঠলাম। কিছুক্ষণ পর ৫ টা মোটরসাইকেল আসলো। প্রতি মোটরসাইকেল এ দুই জন করে আমরা উঠে বসলাম। ঘাটের দিকে আমরা রওনা হলাম। ভোরে ফাঁকা রাস্তায় মোটর সাইকেল এ যেতে অনেক ভালো লাগছিলো। কিন্তু কাঁচা রাস্তায় উঠার পরেই সব আরাম হারাম হয়ে গেলো। রাস্তাই বটে একখান। কয়েক জায়গায় মোটরসাইকেল থেকে নামা লাগলো। অবশেষে যখন মনে হল হাত পায়ের নাট- বল্টু সব খুলে আসবে তখন চালক বলল আমরা এসে গেছি। মোটরসাইকেল থেকে নেমে নদীর পাড়ে আসলাম। দূর দিগন্তে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্খিত নিঝুম দ্বীপ। যাক অবশেষে দেবীর দর্শন লাভ করলাম :D :D
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×