আমার মা কে আমি ভালিবাসি। খুব ভালবাসি।
এইটা চিরন্তন সত্য কথা। মায়ের কথা যখন ভাবি তখন নিজের অজান্তেই কোথা থেকে যেন চোখে জল জমে যায়। বুকের ভেতর থেকে একটি দোয়াই কেবল বেড়িয়ে আসে, আমি যেন আমার মায়ের আগে মারা যাই। মা কে ছাড়া একটা দিন আমি কল্পনাও করতে পারিনা।
মা কে যে এত্ত ভালবাসি এইটা কখনো মুখ ফুটে বলতে পারিনি। কত জনকে কতভাবে ভালোবাসার কথা জানাই। কিন্তু মা কে জীবনে একবার বলেছিলাম "মা,তোমাকে ভালবাসি"। এইটা শোনার পরে আমার মা কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে এত বেশী কেদেছিল যে আমিও সাথে সাথে কেদে ফেল্লাম।তখন বাজছিল রাত ১২টা। আমার মায়ের জন্মদিন ছিল। সবাই ঘুম। আর আমরা মা মেয়ে মিলে একজন আরেকজনকে জরিয়ে ধরে কাদছি। এই অভূত দৃশ্যটা মনে পরলেও আমার চোখ ভিজে উঠতে চায়। তখনকার জন্যে মনে হয়েছিল, মা কোন কিছুরই ঋন শোধ করতে দিবেনা। আমি একবার কেবল বললাম, ভালবাসি। সে সাথে সাথে তার চেয়ে দ্বিগুন ভালোবাসা দিয়ে দিল!!
সেদিনের পর বহু উপলক্ষ চলে গেল....মা কে সবসময় খুব ছোট কিছু হোলেও উপহার দেই। আমার ভীষন আনন্দ লাগে মায়ের হাসি দেখতে।তাই,যখনি হাতে কিছু টাকা জমে মা কে কিছু কিনে দেই।আর মা সেগুলা দেখে মমতা মাখা যে হাসিটা দেয় সেই দৃশ্যটা দু চোখ ভরে উপভোগ করি।
এখন আজকের ঘটনা টা বলি। এইবার ও মা দিবস চলে আসলো। মায়ের জন্য এইবার কিনেছি তার অতি প্রিয় চুড়ি।এক হালি গোল্ড প্লেটেড চুড়ি কিনেছি।(আমার মা বাসায় দুই হাতে দুটো দুটো করে চারটা চুড়ি পরে থাকে সবসময়।তার প্রতিটা কাজে এই চুড়ির রিনঝিন আওয়াজ হতে থাকে।আর আমি শুনে মুগ্ধ হয়ে মায়ের অস্তিত্ব উপভোগ করি।)
আমার নিজের জন্য একটা কাজল কিনলাম সাথে মায়ের জন্য ও একটা।(সে কয়েকদিন ধরে বলছিল,কিনে আনতে)। বাইরে থেকে ফিরেই কেবল কাজল টা হাতে দিয়ে বললাম “মা দিবসে তোমার গিফট”। ইচ্ছে, রাতের বেলা চুড়ি গুলো দিব। রাত আসার আগেই দুপুর বেলা দেখি আমার প্রিয় তরকারি খাবার টেবিলে! এই একটা কাজলেই কতটা যত্ন!! অবাক হয়ে দুপুরের খাবার শেষ করলাম।
কিছুক্ষন আগে তাকে চুড়িগুলো দিলাম।তখন আর তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না।কেবল চোখের কোণে কি যেন চিক চিক করতে দেখলাম। খুব ইচ্ছে হচ্ছিল মা কে জড়িয়ে ধরে থাকি। বাসার সবাই সামনে থাকায় তা আর হলনা।
আরো হয়না হয়তো সেই সঙ্কোচে….আবার যদি কান্নাকাটি শুরু হয়ে যায়… এই সাহস্টা এখনো যোগাতে পারলামনা!! এই কথাটাই কেবল বলা হচ্ছেনা মা কে………..
মা......তোমাকে ভালবাসি......তোমাকে অনেক ভালবাসি। এই জীবনে এমন শুদ্ধ ভালবাসা আর কাউকে কখনো করতে পারবোনা,কখনো পাবো ও না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


