আমি হলাম একলা মানুষ, একলা পথে পরেই রব।
ঝরা পাতার টুকরো হয়ে জীর্নতাকে জড়িয়ে নিব
শুকিয়ে গেছে উচ্ছলতার সবুজ রঙের পাখাগুলো
হাতের মুঠো খালি করে উড়ে গেছে সুখের ধূলো
এক না পাওয়া হাজার কাঁদায়,কোন কিছুই ভোলায়না তা
হৃদয় যদি গুঁড়িয়ে যায়,যায়না ভোলা মনের ব্যথা
আমার মাঝের আরেক মানুষ অন্য মনে হারিয়ে গেছে
সেই হারানো,না ফেরা সব দুঃখ দিয়ে কাঁদিয়ে গেছে
যে যায় সে জন আর ফেরেনা, মেনে নেয়া বড়ই কঠিন
নিজের হাতে সে বিদায়ের পথ বানানো তারচেয়ে কঠিন
যার চলে যায়,সে বোঝে হায়,ভাবনা গুলো বড়ই ভাবায়
কি ই বা এমন পাপ করেছি,বাঁচতে হল এমন আমায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


