মন খারাপের দিলাম ছুটি.....
০৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার কথা ভাবতে বসে
হঠাত করেই কান্না আসে,
মন খারাপের মূর্তিগুলো
আমার দিকে ব্যাঙ্গ হাসে।
করুনা করে আমায় বলে
-"আমরা তোমার সঙ্গি-সাথী
যাও কেন গো দূরে বন্ধু
পথ চলা যে অনেক বাকি"
আমি বলি, "ধিক তোমাদের
মন খারাপকে দিলাম ছুটি,
আমার মত চলব আমি
করবো খেলা লুটোপুটি"
তুমি গেছ তোমার পথে
আমায় রেখে আমার কাছে
কেন মিছে পুড়বো জ্বলে
তোমায় ভেবে আমার পাশে।
ভাবনা গুলো উড়িয়ে দিলাম
তোমায় হাওয়ায় মিলিয়ে দেব,
আবার যদি মনে পড়ে
কি আর করা!
মন খারাপের ছুটি দেব।
এত বলি তাও পারিনা
ঘুরে ফিরি একই বৃত্তে,
তোমায় এখনো খুজে বেড়াই
আমার সকল একাকীত্বে।
রাত পোহালে ভোরের বেলায়
জানালা ছোয়া সোনালী রোদ,
ওদের কাছেও তোমার জন্য
প্রতিদিনই করি খোজ।
চোখের জলকে বারন করি
-"ধূর বোকা,আর ঝরিস না
যে গিয়েছে নিঃস করে
তার জন্য ভাবিসনা।"
কে শোনে কার কথা!
হৃদয় জলে ভাসিয়ে দেয়,
তবুও আমার শক্ত মুখে
মন খারাপরা ছুটি নেয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন