কাল সন্ধ্যা থেকে বাংলার রাজধানী ঢাকাতে শুরু হইতে যাইতেছে খড় উৎসব, যাহা শিক্ষিত এবং ভদ্র সমাজে ‘হে ফেস্টিভাল’ নামেই পরিচিত। এবারের এই উৎসব এর ভেন্যু হিসেবে অমর একুশের স্মৃতি বিজড়িত বাংলা একাডেমীকেই বাছিয়া লইয়াছেন হের বাংলাদেশী পৃষ্টপোষকরা।
এই বছর খড় উৎসব তিনটি মহাদেশ হয়ে এবার এসেছে এশিয়ান ভেন্যু বাংলাদেশে। তবে উৎসব যাহাই হোক বাংলা একাডেমীকেই কেন ভেন্যু হিসেবে নির্বাচিত করা হইল উহাই প্রশ্ন?
তাহলে কি আমাদেগকে বুঝিয়া লইতে হইবে নব্য ইংরেজী শেখা এবং বাংলাদেশে বিলিতিদের পৃষ্টপোষক তথাকথিত কালচারাল মানুষগুলো কি চাহিতেছেন বাংলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত বাংলা একাডেমীতেই এই উৎসব করিতে।
দেশের প্রভাবশালী এলাকা কাওরান বাজারের প্রতক্ষ্য পৃষ্টপোশকতায় অনুষ্টিত হইতে যাইতেছে এবারের খড় উৎসব। যে কাওরান বাজার ফেব্রুয়ারী মাস আসিতেই লুঙ্গিতে মালকোচা মেরে বাংলা নিয়ে মেতে ওঠে, বাংলা ভাষার জন্য যাহাদের দরদ এর অভাব নাই, সেই কাওরান বাজার কিভাবে এই ধরনের একটা উৎসব বাংলা একাডেমীতেই আয়োজন করলো।
মাহফুয আনাম কন্যা তাহমিমা আনাম এই হের অন্যতম উদ্যোক্তা,শুধুমাত্র তাকে এক্সপোজার দিতেই কি কাওরান বাজারের এত নাটক? উল্লেখ্য তাহমিমা আনাম তার থার্ড ক্লাস উপন্যাস “এ গোল্ডেন এজ” (এক মেজরের সোনাঝরা দিন) এর জন্য পাইয়াছেন কমনওয়েলথ লেখক পুরস্কার সহ আরো অনেক পুরস্কার।
গত বছর হে মোটামুটি লোকচক্ষুর আড়ালেই অনুষ্টিত হইয়াছিল ঢাকার ফুলার রোডস্থ বিলিতি কাউন্সিলে। এই হের প্রানজুড়িয়া থাকেন গুটিকয়েক লেখক/কবি যারা ইংরেজীতে লেখালেখি করিয়া মোটামুটি সুখ্যাতি অর্জন করিয়াছেন এবং তাহার সুবাদে ভালভাবেই সংসার চালাইতে পারিতেছেন। আরো থাকেন কিছু বাংলাদেশী ইংরেজীজানা বিলিতিদের দালাল, যারা দেশেরটা খাইয়া হাগু করেন বিলেত আমেরিকা এবং অন্যান্য ম্লেচ্ছ দেশে গিয়ে। আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের কিছু শিক্ষক যারা নিজেদের তথাকথিত এলিট বলে পরিচয় দেন, যারা নিজেদের প্রকৃত শিক্ষানুরাগী বলে দাবী করলেও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিদ্যা বিকিয়ে ফুটানি মারিয়া থাকেন।
আজ বিকালে বাংলা একাডেমীতে যাইয়া দেখা গেল স্বেচ্ছাসেবকরূপী কিছু বাদরছানা, যাদের অনেকের পরনে ছিল ত্রি-কোয়ার্টার প্যান্ট, উরাধুরা রঙের গেঞ্জি, মাথার চুল এ ছিল কাকতারুয়া ছাট এবং মুখে ছিল সাইবেরিয়ান ইংলিশ। এদের মধ্যে আবার অনেক মেয়ের চুলেই ছিল উপর্যুর্পরী রঙ, যা রমজান মাসে পেয়াজু-বেগুনী-জিলাপীতে মেশানো হইয়া থাকে এবং উহাদের পরনের পোশাকে ছিল রুচিহীনতার অপূর্ব ছাপ। এই বাদরছানাগুলো ফটর ফটর করিয়া ইংলিশ কহিলেও উহার কতখানি সঠিক তাহা বুঝিতে ব্যার্থ হইলাম। উত্তর-দক্ষিন, ঢাকাস্থ আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, স্বাধীন কলা বিশ্ববিদ্যালয়, ক্ষুদ্রঋন বিশ্ববিদ্যালয় সহ আরো কতগুলো ব্যাঙ্গের ছাতার ছাত্র-ছাত্রী, যাহার বাংলাও জানেনা, ইংরেজীও জানেনা সেইসব আবালগনকে বাংলা একাডেমীতে প্রবেশ করিতে দেয়াই উচিত নহে।
পরিশেষে ইহা কহিতে চাই যে,কাওরান বাজার এবং মীনা বাজার আপনারা এই ফেস্টিভাল বাংলাদেশে আনিতে পৃষ্টপোষকতা করিয়া ভাল করিয়াছেন, কারণ এই খড় উৎসব বিশ্বের গরুদের মাঝে বাংলাদেশের গরুদের একটা মেলবন্ধন সৃষ্টি করিবে এবং অনেকদিন ধরিয়া খড় না পাওয়া কিছু গাভী দিন-দুয়েকের জন্য পর্যাপ্ত খড় পাইবে। তবুও কহিতে চাই বাংলা একাডেমীকে রেহাই দিতে পারিতেন আপনারা, কারণ আপনারা এখানে তেলবাজি করিবেন যাহা আমাদের ভাষা আন্দোলনের আদর্শের সম্পূর্ন বিরোধী।
যদিও ইহা একটি ভাল অনুষ্টান, ইহার যথাযত সুফল আমরা পাইতেছিনা, পাইতেছেন দালালরা। তাছাড়া বাংলাদেশের লেখকদের বড় একটা অংশ বাইরে রাখিয়া এই ধরণের উৎসব বাংলা একডেমী প্রাঙ্গনে করা ভাষা ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে কতটুকু যুক্তিযুক্ত তাহা আমার আয়ত্তের বাইরে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



