![]()
![]()
![]()
![]()
![]()
ঋণে জর্জরিত যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর নিজেকে দেউলিয়া দাবি করেছে। ঘোষিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহৎ একটি শহর দেউলিয়া হওয়ার ঘটনা ঘটবে।
জেফারশন কাউন্টি, অরেঞ্জ কাউন্টির অতীত রেকর্ড ভেঙে ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এক সময়ের শিল্পায়নের প্রতীক। অতীতে ডেট্রয়েটের মতো এতো বড় শহরে লালবাতি জ্বলেনি!
কয়েক দশক ধরে অব্যবস্থাপনা আর শিল্প উৎপাদন কমে যাওয়া সমস্যার ঘোরাপাক খাচ্ছে ডেট্রয়ট। ওয়াশিংটন থেকে বিবিসির সংবাদদাতা জানান, শহরের সরকারি চাকরি প্রায় ধসের কাছে। ৭০ হাজার প্রপার্টি পরিত্যক্ত।
এক সময়ে বিকাশমান অটোমোবাইল শিল্পের জন্য ‘মোটর সিটি’ খেতাবধারী ডেট্রয়েট কর্তৃপক্ষ শহরের কার্যক্রম অব্যাহত রাখতে গত মাসে ঋণ পরিশোধ বন্ধ করে দেয়। ওই সময় মিশিগান রাজ্যনিয়োজিত এমার্জেন্সি ম্যানাজার অর আমানতকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালান।
হাড়ির ভাতের খবর জানতে ভাত একটি টিপলেই যথেষ্ট । এক এই শহর দিয়ে বুঝা যায় আজ আমেরিকা কিসের পথে । সেদিন বেশিদিন দূরে নয় যেদিন এই আমেরিকা হবে সারা বিশ্বে বিশ্বফকির ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


