somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূতাবুড়ি

১৮ ই জুন, ২০১০ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ছোটবেলার একটা অতিপ্রিয় জিনিসের নাম হল “সূতাবুড়ি”। খুব-ই হাস্যকর একটা নাম যদিও, কিন্তু আমার ছোটবেলার রোমাঞ্চকর স্মৃতিগুলোর এক বিশাল অংশই হল এই ‘বুড়ি’দের নিয়ে। খুব সম্ভবত পাশের বাড়ির রায়হানদের কাজের মেয়ে আমাকে বলেছিল এই সূতাবুড়ির ‘জ়ীবনকথা’।তখন আমি ক্লাস ওয়ান বা টু-এ পড়ি। চাঁদের বুড়ি চাঁদে বসে বসে যে চরকা ঘুরিয়ে ঘুরিয়ে সূতা কাটে সেটা আমি ঐ মেয়ের কাছেই মনে হয় প্রথম শুনেছিলাম। আর সূতাবুড়ি হল বুড়ির ফেলে দেয়া বাড়তি সূতা। ব্যাপারটা আমাদের বয়সী সবার মাঝেই ভীষণ উত্তেজনার ছিল। হাজার হলেও চাঁদ থেকে আসা জিনিস!
তখন রীতিমত প্রতিযোগীতা চলত কে ক’দিন ক’টা সূতাবুড়ী ধরতে পারল এই নিয়ে। সে এক বিরাট মজার ব্যাপার। ক্লাস শুরুর আগে, শেষের পরে, উপরের ক্লাসের ছেলে-মেয়েদের টিফিনের সময় খেলার ফাঁকে কোন একখান সূতাবুড়ির দেখা মিললেই সবার মধ্যে হৈ হৈ পড়ে যেত।
স্বাভাবিকভাবেই শক্ত-পোক্ত ছেলেরা সবার আগে সবচেয়ে বেশি ‘বুড়ি’ ধরতে পারত। তবে ইস্কুলের আপার ছেলে ছিলাম বলে আমার কদর ছিল একটু আলাদা। তাই আমাকে এমনি এমনিই তারা বিশাল বিশাল সূতাবুড়ি দিয়ে দিত। আমার তো মনে হয় আপার ছেলেকে এটা-সেটা দেওয়ার জন্য তাদের মধ্যে রীতিমত তালাতালি হত।
আমার কলেজজীবনের এক বন্ধু ফয়সাল ক’দিন আগে বলেছিল “আসলে Campus Life enjoy করার ব্যাপারটা depend করে তুমি কতটুকু importance পাচ্ছ তার উপর”।
ঠিকই বলেছে, এজন্যই তো প্রাইমারী স্কুলের জীবনটাই এখন পর্যন্ত আমার জীবনে কাটানো সবচেয়ে ভালো সময়।

এই ছবিতে দলা পাকানো যে জিনিসটা সেখা যাচ্ছে সে জিনিসটার নাম হল “সূতাবুড়ি”। খুব-ই হাস্যকর একটা নাম যদিও, কিন্তু আমার ছোটবেলার রোমাঞ্চকর স্মৃতিগুলোর এক বিশাল অংশই হল এই ‘বুড়ি’দের নিয়ে। খুব সম্ভবত রায়হানদের বাড়ির কাজের মেয়ে আমাকে বলেছিল এই সূতাবুড়ির ‘জ়ীবনকথা’।তখন আমি ক্লাস ওয়ান বা টু-এ পড়ি। চাঁদের বুড়ি চাঁদে বসে বসে যে চরকা ঘুরিয়ে ঘুরিয়ে সূতা কাটে সেটা আমি ঐ মেয়ের কাছেই মনে হয় প্রথম শুনেছিলাম। আর সূতাবুড়ি হল বুড়ির ফেলে দেয়া বাড়তি সূতা। ব্যাপারটা আমাদের বয়সী সবার মাঝেই ভীষণ উত্তেজনার ছিল। হাজার হলেও চাঁদ থেকে আসা জিনিস!
তখন রীতিমত প্রতিযোগীতা চলত কে ক’দিন ক’টা সূতাবুড়ী ধরতে পারল এই নিয়ে। সে এক বিরাট মজার ব্যাপার। ক্লাস শুরুর আগে, শেষের পরে, উপরের ক্লাসের ছেলে-মেয়েদের টিফিনের সময় খেলার ফাঁকে কোন একখান সূতাবুড়ির দেখা মিললেই সবার মধ্যে হৈ হৈ পড়ে যেত।
স্বাভাবিকভাবেই শক্ত-পোক্ত ছেলেরা সবার আগে সবচেয়ে বেশি ‘বুড়ি’ ধরতে পারত। তবে ইস্কুলের আপার ছেলে ছিলাম বলে আমার কদর ছিল একটু আলাদা। তাই আমাকে এমনি এমনিই তারা বিশাল বিশাল সূতাবুড়ি দিয়ে দিত। আমার তো মনে হয় আপার ছেলেকে এটা-সেটা দেওয়ার জন্য তাদের মধ্যে রীতিমত তালাতালি হত।
আমার কলেজজীবনের এক বন্ধু ফয়সাল ক’দিন আগে বলেছিল “আসলে Campus Life enjoy করার ব্যাপারটা depend করে তুমি কতটুকু importance পাচ্ছ তার উপর”।
ঠিকই বলেছে, এজন্যই তো প্রাইমারী স্কুলের জীবনটাই এখন পর্যন্ত আমার জীবনে কাটানো সবচেয়ে ভালো সময়।
সে যাই হোক সূতাবুড়ির কতগুণের কথা যে তখন কাজের মেয়ে বা স্কুলের বড় আপুদের কাছে শুনতাম, ভাবলে এখন অবাক হয়ে যাই।
চুলবর্ধক, রোগনাশক আরো কত কি!!
এখন আর ধরা হয় না সূতাবুড়ি, মাথার উপর দিয়ে উড়ে গেলেও না।
বরং নিজের-ই ইচ্ছা হয় উড়াল দিতে, সূতাবুড়ির মত, চাঁদ থেকে মাঠে, মাঠ থেকে বিকেলবেলার মিষ্টিরোদমাখা ছাদে......।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×