একটি ভুল রীতি (মুসাহাফা, জায়নামাজের দুআ)
০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি ভুল রীতি
কোন কোন মানুষকে সালাম বা মুসাফাহার পর নিজ বুকে হাত রাখতে দেখা যায়। এটি একটি ভুল রীতি। একাজটিকে যদি সালাম-মুসাফাহার সুন্নত নিয়মের অংশ মনে করা হয় তাহলে এটি বিদআত; আর এমনি করা হলে এটা একটা অনর্থক কাজ। মহব্বতের প্রকাশ তো সালাম-মুসাফাহার মাধ্যমেই হয়ে গেল। বাড়তি কিছুর তো প্রয়োজন নেই। মোটকথা এটি সংশোধন যোগ্য। [মাসিক আল কাউসার, এপ্রিল -২০০৬, পৃষ্ঠা-৩৭]
একটি ভুল আমাল
নামাযের আগে জায়নামাযে দাঁড়িয়ে এই দুআ পড়া- আল্লাহুম্মা ইন্নি ওয়াজ্জাহতু ওয়ায হিয়া লিল্লাযি ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ হানীফা ওমা আনা মিনাল মুশরিকীন – এটি সঠিক নয়। জায়নামাযে দাঁড়িয়ে নামায শুরুর আগে এই দুআ পড়ার প্রচলনটি ঠিক নয়। এই সময় এই দুআ পড়াটা শরীয়তের কোন দলীল দ্বারা প্রমাণিত নয়। জায়নামাযের দুআ বলতে শরীয়তে কিছু নেই। অবশ্য উপরোক্ত দুআটি রাসুলুল্লাহ (সাঃ) কখনো তাহাজ্জুদের নামাযে তাকবীরে তাহরীমার পর পড়তেন বলে প্রমাণিত আছে। - সহীহ মুসলিম ১/২৬৩; আলবাহরুর রায়েক ১/৩১০; তাহতাবী আলাল মারাকী ১/২৫১; বাদায়েউস সানায়ে ১/৪৭১; ইলাউস সুনান ২/২০৬। [মাসিক আল কাউসার, মে-জুন -২০০৬, পৃষ্ঠা-২৪]
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন