somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

╚»★ চোরাবালি (২০১২) ★«╝{বিঃদ্রঃ ইহা কুনু রিভিউ না}

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

╚»★ চোরাবালি (২০১২) ★«╝

{বিঃদ্রঃ ইহা কুনু রিভিউ না}

▽

▽

▽


সকল মুভিপাগলদের সাথে একসাথে “মুভিপাগলোৎসব” হল গত ২৮শে ডিসেম্বর। আগে থেকেই ঠিক করা সিনামা “চোরাবালি” দেখবো। দেখলাম সাথে সাথে হয়তো প্রত্যাশা পূরণ হল না, তবে পুরোটা সময়ই উপভোগ করলাম সর্বোচ্চ। সবাই মিলে সিনেমা দেখতে যাওয়ার এইটাই সুবিধা। কোন এক্সপেক্টেশন না থাকা আরো ভালো। আর বাংলাদেশী সিনামা দেখতে গিয়ে যদি আশা করি হলিউডি একশন, বলিউডি লোকেশন সাথে আইটেম সং তাইলে ভাই বাংলা সিনামা এখনো আপনার জন্যে না। দেইখেন না বাংলা সিনামা। কিন্তু দেখলে খালি নেগেটিভ জিনিষ কইয়া লাস্ট মুহুর্তে আইসা বললেন “যাউকগা জয়া আহসানেরে দেখতে গেছিলাম, ভালাই লাগছে।” তাইলে জয়া আহসানরে দেখনের লিজ্ঞা যত টিকিট কাটবেন তার সকল গুলির ট্যাকা জমাইয়া জয়ারে ভাড়া আননের চেষ্টা লন। সারাদিন তাকাইয়া থাকবেন। চক্ষু শান্তি পাইবো।


কিল্লিগা এই পুষ্ট লেখতে বইছি জানি না। অনেকগুলা বিরক্তিকর পোষ্ট দেইখাই মনেহয়। আমি কইতে চাইনা “চোরাবালি” অসাধারণ সিনামা। তবে ফায়ার/নিষিদ্ধ নারী টাইপের সিনামা তো আর না। যে এই হারে সমালোচনা করবেন। আর “ঘেটু পুত্র কমলা” এমুন কুনু “দুধে ধোয়া তুলসী” টাইপের সিনামা আছিল না যা দেইখা দর্শকেরা আহা উহু করছিল। এর একটাই কারণ, ওইটা আছিল হুমায়ুন আহমেদ, আর এইটা রেদোয়ান রনি। হুমায়ুন আহমেদের কিছু জিনিষ সম্পর্কে আগেই কইছি লাস্টে মেইন চরিত্ররে মাইরা ফালাইয়া জুর কইরা সিম্প্যাথি আদায় করাটা ভাল্লাগে না আমার। অনেক তো হইসে, আর কত??? মাগার ঘেটু পুত্র লইয়া এমুন কুনু পুষ্ট দেখি নাই যেইখানে খালি খারাপ বিষয় গুলা নিয়া পুষ্ট দিছে(জামাতীরা ছারা। অরা তো পারলে না দেইখাই কয় সমকামীতা দিয়া ভরা এই সিনামা। মাগার সিন দেখনের আশায় ২-৪ টা যে যায় নাই সিনামা হলে তার সিওরিটি আমি দিতে পারুম না।) ।



“চোরাবালি” তে সেলিমের জায়গায় হুমায়ুন ফরিদী’র অভিনয়ের কথা থাকলেও অসুস্থতার কারণে করতেপারেন নি। শেষমেশ ফরিদী ছেড়ে চলে গেলেন সবাইকে। তিনি থাকলে আজ অবশ্যই খুশি হতেন তার রিপ্লেস্মেন্ট দেখে। অসাধারণ অভিনয় শৈলী দিয়ে পুরো সিনামাটাকেই মাতিয়ে রাখেন শহীদুজ্জামান সেলিম। সেলিম সম্পর্কে অনেকেই ভালো কথা কইছে। আমি আর কমু না। তবে ফরিদী রে ঠিক যেই কারণে ভাল্লাগতো, এখন থেকে সেই জায়গাটা হয়তো সেলিমের দখলেই চলে যাবে।



জয়া বাংলা কথা ঠিক মতন কইতে না পারলে ক্রিকেটার আশরাফুলের লগে ২ জনে মিল্লা “স্পোকেন বাংলা” শিক্কা নেয় না ক্যান??? আমি জানি না। চাবাইয়া চাবাইয়া অথবা মুখে পানি নিয়া বাংলা কথা কওনের কি দরকার!!! যাউকগা, আরেকটা বিষয়ম মাথায় আসে নাই। সেইটা হইলো বাংলাদেশে কি গায়ক কম আছে?? নাইলে হৃদয় খান বা আরেফিন রুমী ছারা আর কাউরে কি খুইজ্জা পাওন যায় না!!


এ কি হল !!! আমিও নেকেটিভ কথা কইতাছি, শিট ম্যান। যাউকগা আর কমু না। “চোরাবালি” র চিত্রগ্রহন অসাধারণ লাগছে। পরিচালনা সম্পর্কে কওন দরকার নাই। ভবিষ্যতে আরো ভালো হবে বুঝাই যাইতেছে। তবে কাস্টিং এ “ইন্দ্রনীল” কেমতে আইলো বুঝি নাইক্কা। মুনেলয় রনি ভাইয়ের গার্লফেরেন্ডের চাহিদা আছিল- “সুন্দর বডি সমৃদ্ধ নায়ক লাগবো।” এই ব্যাপারটা কারো জানা থাকলে জানাইয়েন।


অনেকক্ষণ ফাউ গ্যাজাইলাম। কাহিনী সবাই জানেন। অলরেডী অন্যান্য পুষ্ট দেইক্ষা। আমি আবার কইয়া গালি খামু নি !!! যারা দেখেন নাই অক্ষনি দৌড় দেন। ঝকঝকে পিরিন্টে “মুষ্ট ওয়েলকাম” দ্যাখতে পারছেন, আর চুরাবালি ভালা পিরিন্টের ভালা সিনামা (ক্ষেত্রবিষেশে নয়) দেখবেন না!!!


ভালা কথা, আগে একবার জিগাইছিলাম সবাইরে। চুরাবালি তে তো পরলাম। “পিতা” র কি হপে?? কবে দেখতে যামু সবাই মিল্লা?? জানাইয়েন সবাই। খুদা হাপেজ। বাংলাদ্যাশ চিরজীবী হউক/জিন্দাবাদ।



ছবির নাম : চোরাবালি
কাহিনী-চিত্রনাট্য-পরিচালনা : রেদওয়ান রনি
প্রযোজনা : সালেহীন স্বপন (স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট) ও মাছরাঙ্গা প্রোডাকশন।
শ্রেষ্টাংশে : ইন্দ্রনীল সেনগুপ্ত, জয়া আহসান, শহীদুজ্জামান সেলিম, এটিএম শামসুজ্জামান, সালেহীন স্বপন, সোহেল রানা, আদনান ফারুক হিল্লোল, ইরেশ যাকের, পিয়া।
চিত্রগ্রহন : খায়ের খন্দকার
আবহসংগীত : ইন্দ্রদীপ দাশগুপ্ত
জেনার : অ্যাকশান/থ্রিলার


IMDB: http://www.imdb.com/title/tt2408912/

✘✘✘ দয়া করে কোন বাংলাদেশী মুভির ডাউনলোড লিংক শেয়ার করবেন না। বাংলা মুভি সিনেমাহলে গিয়ে অথবা অরিজিনাল ডিভিডি কিনে দেখুন। দেশের চলচ্চিত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করুন।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×