প্রয়াত পরিচালক ও লেখক জহির রায়হানের গল্প অবলম্বনে ক্ষুদ্র চলচ্ছবি "পোস্টার" শীঘ্রই আসছে আপনাদের কাছে। আলফ্রেড হিচকক নিয়ে বেশ কিছুদিন বিভিন্ন ব্লগে আর ফেসবুকে বেশ কিছু পোষ্ট দেখছি। আমাদের দেশীয় অসাধারণ নির্মাতাদের মাঝে জহির রায়হান অন্যতম। আমি বলছিনা হিচককের সাথে একই কাতারে। কিন্তু কোন অংশে কমও বলতে রাজী নই। তার অনন্য এক গল্পের উপরে দাড় করানো হয়েছে
"পোস্টার"
দেশীয় মহান এই নির্মাতার গল্পও নিয়ে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এই ক্ষুদ্র চলচ্ছবিটি। আশাকরি দেশীয় আরো অনেক গল্পকার ও নির্মাতাদের কাজ নিয়ে আপনাদের সাথে থাকতে পারি সেই প্রচেষ্টায় আছি। এই সিনেমাটি
"সিনেমা পিপলস"
নিবেদিত।
পরিচালকঃ আহসিফ খান
স্ক্রিণপ্লেঃ মাহদী হাসান
প্রোডিউসারঃ নৃত্য আমি নৃত্য
সিনেমাটোগ্রাফিঃ বিদ্রোহী দীপন
নির্মাতার বক্তব্যঃ শুরুটা হয়েছিলো ফেসবুকেই..আমরা ঠিক করেছিলাম নিজেদের নয় অন্য কারো গল্প নিয়ে কাজ করব. সেই মতে মাহদী ভাইকে গল্প সিলেক্ট করে দিলাম লিখা হলো স্ক্রিপ্ট ক্যামেরার জন্য ঠিক ছিল দীপন ভাই. জহির রায়হানের গল্প অবলম্বনে এভাবেই পোস্টার - Poster এর শুরু হয়. গল্পের প্রয়োজনে মানুষের পুরো দেয়াল রঙ করে ফেলা কিমবা পোস্টারে ছেয়ে ফেলা হলো সব দেয়াল...এর চেয়ে বোধহয় আনন্দের ছিল মাছ বাজার এ শুটিং অথবা ঢাকা টি এস সির সেই মিছিল!!! . এরকম হাজারও গল্প আছে জানতে আমাদের সাথে থাকুন।
পোস্টারের অফিসিয়াল পেইজঃ পোস্টার
নৃত্য সিনেমাটির জিন্যে আমরা একটা পুরা মশাল মিছিলের আয়োজন করেছিলাম
আশাকরি সবাই দোয়া করবেন যাতে ভাল ভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি।
ফেসবুকে সাথেই থাকুন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আপডেট পেতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


