somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই চাকা কাহন............

১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময় সাইকেল চালানোটা নেশার মত ছিল। বিকেল হতে না হতেই পাড়ার সব সাইজের পোলাপাইন একত্র হয়ে মহল্লা কাঁপিয়ে সাইকেল চালাতাম:D। পার্ট ই আলাদাB-)। আর মজাও হত ভীষণ। মাঝে মাঝে কেউ না থাকলে আমি একলাই বীরের মত বের হয়ে যেতাম সাইকেল নিয়ে। মেয়ে হয়ে সাইকেল চালাচ্ছি দেখে কম কথা শুনতে হত না তখন। আর পিচ্চি দেখে জ্বালাতন টাও হত আরো বেশী । এক একদিন রক্ত চড়ে যেত মাথায়।X((
আমিও রুখে দাড়িয়ে পাল্টা জবাব দিয়ে বসতাম। কেনো ছেলেরা সাইকেল চালাতে পারলে মেয়েরা চালাতে দোষ কী? পরে আর অতো গা ও করতাম না। এতো হাজার কোটি মুখ বন্ধ করা আসলেই সম্ভব না......

একদিন বিকালে আমি আর একটা আপু সাইকেল নিয়ে বের হয়েছি।ঐ দিন আমার সাইকেল এর বেলটা ঝামেলা করছিল দেখে তাকে সামনে দিয়ে আমি ওর পেছনে যাচ্ছিলাম। সামনের রাস্তার মাঝে একটা পুল সিরাত টাইপ জায়গা আছে।এক পাশে মোটকা ড্রেইন অন্য পাশে ময়লা পুকুর। আর ঠিক ঐটার ই মাঝখানে দেখি এক বুড়িমা মাথায় আর হাতে এক গাদা পাতিল নিয়ে যাচ্ছে। লে হালুয়া........আর টাইম পাইল না।
এই ভেবে আগাতেই দেখি আপুটাও বেল দেবে নাকি ব্রেক চাপবে এই করতে করতে আগায় যাচ্ছে। সেটা দেখে আমিও দিলাম একটা চিৎকার............ব্রেক কর:-/ ।মাগার ততক্ষণে কাহিনী যা ঘটার ঘটে গেছে:|। বিস্ফোরিত চোখে দেখতে থাকলাম স্লো মোশনে সাইকেল টা বুড়িমার পিছনে যেয়ে ধাক্কা মারল...আর উনি আআআআআআ করে একটা চিৎকার দিয়ে পড়ে যেতে লাগল। পাতিল গুলাও দেখি সিনেমার দৃশ্যের মত স্লো মোশনে উড়ে গিয়ে আবার মাটিতে ঠনঠন করে পড়তে লাগল একটার পর একটা। এদিকে অতি শোকে পাথর অনুতপ্ত আমরা দুটি প্রাণী সাহায্য করতে আগায় যেতেই শুনি লোকজন বলতেছে........পালাও পালাও.......এই বুড়ি কিন্তু ডেন্জারাস........অভিশাপ দিবে।এরপরে আর কিচু মনে নাই.......ভয়ের চোটে এক দৌড়ে বাসা।:|

ঐ বুড়ি মা টা অভিশাপ দিয়েছিলেন কিনা জানি না।কিন্তু এরপরে সত্যি ই আমার আর সাইকেল চালান হয় নি।ঐদিন এর পর থেকে অদ্ভূত সব সমস্যা দেখা দিত লাগল সাইকেল টাতে। শেষে ওটার জায়গা হয় স্টোর রুমে।

এক বিকেলে সাইকেল চালাচ্ছিলাম। দেখি একতলা বাসাটার বারান্দায় বসা একটা মেয়ে মালা গাথছে। আমি কাছে যেতেই ওর হাতের গাঁদা ফুলের মালাটা আমার দিকে বাড়িয়ে বলল......"নেবে তুমি এটা?.....নাও.....তোমার সাইকেলটা আমাকে একটু চালাতে দেবে?"

আমারও এখন ভীষণ ইচ্ছে করে। এই পথ দিয়ে যদি কেউ যায়.....সেই আমারই মতন। আমার বাসি বকুল ফুলের মালাটা ওর হাতে দিয়ে বলব,
"দেবে আমায়........তোমার সাইকেলটা একটুখানি চালাতে?"
৬০টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×