somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বছরের প্রথম দিন..........X(

০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বুঝি না, বছরের প্রথম দিনটাই কেন আমার সাথে এমন হয়। সারা বছর যদি খবর নাও থাকে......আম্মু বেঁছে বেছে ঠিক এই দিনটাই বের করবে আমার আপাদমস্তক ঝাড়ার জন্য।আর কিছু পৃথিবীবাসী আছে, যাদের কাজ ই শুধু মেজাজ খারাপ করা। কারণ উনারা নাকি মানুষকে খেপায়ে ব্যাপক মজা পান। ইনাদের উপদ্রবও এই দিনটাতেই মনে হয় সহ্যের সীমা ছাড়ায়ে যায়।এমনকি এখন যে লেখাটা লিখছি ,এটা লেখার সময় আবিষ্কার করলাম......... যে কলমটা দিয়ে লিখছি সেটার বল পড়ে যাওয়াতে এখটা দাগ ও দিতে পাড়ছি না। .........কপালX((

সকালে যথেষ্ট নেক নিয়ৎ করেই ঘুম থেকে উঠেছি।যা ই হোক আজকের দিনটায় একটুও রাগ করব না...একটুও কাঁদব না.....মনও খারাপ করব না।এমনকি ব্লগেও ঢুকব না ভেবেছিলাম।কারণ ব্লগে ঢুকেও মাঝে মাঝে ভয়াবহ মেজাজ খারাপ হয়।কিন্তু বছরের প্রথম দিন বলে কথা।খারাপ তো যেতেই হবে।ঘুম থেকে উঠেই ঢুকলাম ব্লগে এবং খুবই বিরক্ত হয়ে বের হয়ে আসলাম।এরপর শুরু হল আম্মুর ঝাড়ি।ভাল........কোনো সমস্যা নাই।আমি যেয়ে চুপচাপ এককোণে বসে থাকলাম।সেটাতেও খেলাম ঝাড়ি।:|
একটা সময় ছিল যখন বহু কষ্টেও রাগ করতে পারতাম না।আর এখন একটুও ছাড় দিতে ইচ্ছা করে না। মনে হয় একদম ছিড়ে দুইভাগ করে ফেলি.....সামনে যা পাই।কিন্তু সমস্যা হল আমি বেশীক্ষণ রাগ করে থাকতে পারি না।মিষ্টি করে কথা বললেই রাগ কই ধুয়ে চলে যায়।মরার মেজাজ।তাও যদি আচ্ছা মত খেপে ফায়ার হয়ে বুঝায় দিতে পারতাম....হুমম...আমি রাগ করেছি।X(....ভবিষ্যতে আমার সাথে পাঙ্গা নিতে আসলে খবর আছে।তাও একটা কাজ হত।

গত বছরের প্রথম দিনেও একই কাহিনী হয়েছিল।২০০৮ টাও গেছে যাচ্ছেতাই.....প্যাথেটিক একটা বছর। শুধু শেষের দিন গুলো ছাড়া।যখন স্কুলে পড়তাম।এই দিনটা কাটত বন্ধুদের সঙ্গে ক্লাসে।ডে শিফট হওয়াতে....সকালটা কেটে যেত প্ল্যান করতে......মেঘুর সাথে এক্সম্যান এর লাস্ট এপিসোড নিয়ে কী বলব.....।কিংবা বিলাই এর সাথে রাজ্যের অদ্ভূত সব কথা। আর ক্লাসে কীভাবে যে বাকী দিনটা পার হয়ে যেত বুঝতেই পারতাম না।এইজন্য মনে হয়....ছোটোবেলায় দুঃখ...মন খারাপ....কষ্ট এই টার্ম গুলোর সাথেও পরিচয় থাকত না সারাটা বছর ।প্রতিটা মুহূর্তই যে কতটা সুখের ছিল.......আর কতটা আনন্দের।
আমার মনে হয় সবাই সেটা ফিল করতে পারে।

যাই হোক।রাতের বেলা দ্বিতীয় বারের মত ব্লগে ঢুকে মেজাজ খারাপ করে .....আর থার্ড সেশনে আম্মুর ঝাড়ি খেয়ে ঘুমাতে যাওয়ার আগে এই লেখাটা লিখলাম।
পৃথিবীবাসী.....আপনাদের উপর আমার কোনো অভিযোগ নাই।আপ্নারা ভাল থাইকেন।X(

And........to me..........WELCOME 2009...........X((
৪১টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×