বিজয় সরণির সিগনাল টা দিয়ে রোজ পার হই.......আর রোজ মনটা খারাপ হয়ে যায়। ব্যাপারটা নতুন কিছু না। সবাই ই খুব পরিচিত এই বিষয়টার সাথে। তবুও আজকে নতুন করে একটা প্রশ্ন দ্বন্দে ভুগছি...
সিগনালের মোড়ে ফুল হাতে নিয়ে দাড়িয়ে থাকা ছোট ছোট ছেলে মেয়ে গুলিকে রোজ দেখি। তাদের চুল আর জামাকাপড়ের মত ফুল গুলোর অবস্থাাও থাকে আরো করুণ। এই নিষ্ঠুর পৃথিবীর রূক্ষ পরিবেশের আঁচ যতখানি না তাদের উপর পড়ে.....ততটাই যেনো ওদের হাতে থাকা শুকনো গোলাপ গুলোর উপর ও এসে পড়ে.....তবুও ফুল হাতে নিয়ে নিরন্তন ছুটতে থাকা গাড়ির জানালা গুলোর সাথে সাথে। পিচ্চি মেয়ে গুলো এতো মায়া করে বলে..."আপা লন না ফুল, খালি দশ ট্যাকা!" এতো খারাপ লাগে আমার। মনে হয়..আহারে বেচারা। অনুরোধ করা ছাড়া আর কী বা করতে পারে ওরা এই দশ টা টাকা পাবার জন্য! পৃথিবীর আর কোনো কী শক্তি আছা ওদের কাছে! নিয়ে নেই ফুল গুলি। মনে মনে ভাবি...ফুল কিনছি না...একটা শিশুর জন্য কিছু তো করছি আমার সাধ্যের ভেতর। প্রায় ই কিনি টুকটাক। তাই বলে রোজ তো আর কেনা হয় না। শেষে দেখা যাবে আমার ও ওদের সাথে ফুল বিক্রী করতে হচ্ছে!
সেদিন টা ছিল তেমনি একটা দিন। বৃষ্টি মাথায় করে বাস থেকে নেমে সিগনালের সামনে দাড়িয়েছি আর পিচ্চি গুলো কে দেখছি। একজন এসে ফুল দিতে চাইল.. ছোট্ট একটা নিশ্বাস ফেলে না করে দিলাম। এমন সময় দেখি কে যেনো পেছন থেকে এসে একটা বেলী ফুলের মালা আমার গলার উপর দিয়ে খিল খিল করে হাসছে। অবাক হয়ে তাকিয়ে দেখি ওদের ই আরেক সঙ্গী..আরেকটা পিচ্চি মেয়ে, বছর দশেক হবে। হাত একদম খালি। ঐ একটাই ফুল ছিল হয়ত। আমাকে বলছে, আপা আপনার গিফট। শুনে আরও অবাক হয়ে তাকালাম। "সত্যি?"। বলল "হ্যা টাকা দেয়া লাগব না"। ব্যাগের দিকে হাত বাড়িয়েও কেনো জানি থেমে গেলাম। খুব খারাপ লাগল কেনো জানি। মনে হল আমি যদি টাকা দেই মেয়েটার এই উপহার টাকে আমি ছোটো করে ফেলব। যদিও টাকার ওদের অনেক প্রয়োজন জানি..তবুও নিজেকে কেনো জানি অনেক ছোট মনে হতে লাগল। কৃতঙ্গতা প্রকাশের সবচাইতে নিম্ন মানের মাধ্যম মনে হয় আমার এই টাকাকে। আমি ওর এই ছোট্ট উপহারের বদলে না হয় এরপর একদিন ওর কাছ থেকে সব ফুল গুলো কিনে নেব। তাই সব ভালবাসা সব উপকার আর উপহারের মূল্য টাকা দিয়ে কেনো পরিমাপ করতে হবে। কেনো জানি খুব লজ্জা লাগে নিজের কাছে। মনে হয় আমি যেনো টাকা দিয়ে সব কিনে নিতে চাইছি। আমার চিন্তাাটা আর কাজটাকি ভুল হয়েছিল?????
আমার এক বন্ধুকে ঘটনাটা বলতেই খুব মন খারাপ করল সে। বলল "ও তো টাকা নিতে না চাইতেই পারে। তুমি ওকে জোড় করে দিলে না কেনো?" যদিও আমার চিন্তাটার কথা শুনে ও পরে সায় দেয়....... তবুও আমার খুব কষ্ট হচ্ছিল ওর কথাটা শোনার পর থেকে। অনেক কান্না পাছিল। শবে বরাতের রাতে মেয়েটার জন্য দোয়া ও করেছি অনেক। তাও মনে হচ্ছিল বারবার... আমার এই চিন্তাটা ভুল ছিল না তো ?
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।