somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুরুবাদ &স্বাধীনতা প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর।।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন :- অনেকেই তো গুরুবাদকে একটা অন্ধ-কুসংস্কার বলে মনে করেন, তাদের ধারণা গুরুকরণ বাস্তব জীবনের রকমারি সমস্যার সমাধানে অদৌ কোন সাহায্য করতে পারে কিনা সন্দেহ |
শ্রীশ্রীঠাকুর :- গুরুকরণ বলতে আমি বুঝি গুরুকে জীবন সর্ব্বস্ব ক’রে নেওয়া | আবার, গুরুও হওয়া চাই প্রকৃত গুরু যিনি অলোর রাজ্যে নিয়ত বসবাস করেন |
এমনতর গুরুকে পেয়ে সক্রিয় তাত্‌পর্য্যে গুরুময় হ’য়ে চললে মানুষের যে কি হয়, তার দৃষ্টান্ত তো সচরাচর মানুষ চোখে দেখতে পায় না, তাই ঐ সব কথা বলে |
তুচ্ছ স্বার্থসিদ্ধির আশায় গুরু ভজলে গুরুশক্তির গুরুত্ব উপলব্ধি করা যায় না, কিন্তু গুরুগতপ্রাণ হ’য়ে গুরুর লোককল্যাণ ইচ্ছাপূরণে যে নিজেকে ঢেলে দেয় তার হাড়ে ভেল্কি খেলে যায় | পদে-পদে সে অসাধ্য সাধন করে | হনুমানের জীবনটা দেখলেই হয় | আসল জিনিস হ’লো সত্তা | এই সত্তাকে ধারণ ক’রে রাখে যা’ তাই-ই ধর্ম্ম | ধর্ম্মকে যিনি জেনেছেন, উপলব্ধি করেছেন, বাস্তবায়িত করেছেন, নিরূপিত করেছেন অর্থাত্‍ নিঃশেষে রূপ দিয়েছেন নিজ জীবনে, তিনিই হচ্ছেন আচার্য্য বা সদ্‌গুরু | তাঁকে গ্রহণ ও অনুসরণ করাই চাই—কারণ, তিনি হ’লেন মানুষের বাঁচাবাড়ার পথ, আর সপরিবেশ বাঁচাবাড়াই মানুষের চিরন্তন কাম্য | ঐ আচার্য্য বা আদর্শকে যারা অনুসরণ করে, তাদের নিয়েই গড়ে ওঠে সমাজ |
মানুষের প্রবৃত্তি-অভিভূতি, স্বার্থ-অভিভূতি, দূর করতে গেলে তাকে গুরুস্বার্থী ক’রে তুলতে হবে | আর, গুরুস্বার্থী হ’লেই সে সমষ্টি-স্বার্থী হবে | তাই সমাজকে বাঁচাতে গেলে গুরুকরণ চাই-ই কি চাই |
~~~~ (আলোচনা প্রসঙ্গে ৯ম খণ্ড, পৃঃ ২৫৯)

।।









স্বাধীনতা প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর।।
শ্রীশ্রীঠাকুর--নিজেরা স্বাধীন না হ’লে কি স্বাধীনতা আসে? স্বাধীনতা দিলেও তো আসে না। Common ideal-এ (এক আদর্শে) integrated (সংহত) হ’য়ে প্রত্যেকের জন্য প্রত্যেকে হ’লে স্বাধীনতা আপনি আসে। আমি independence (অনধীনতা) বুঝি না, freedom বা liberty (স্বাধীনতা) বুঝি। জন্ম মানে dependence (অধীনতা), জন্ম নিতেই মা-বাপ লাগে, independence (অনধীনতা) কোথায়? স্বাধীনতার ভিতর আছে love-service (প্রীতি-প্রসূত সেবা), কান ধ’রে করা নয়, প্রাণ ধ’রে করা। Freedom-এর ধাতুগত অর্থ শুনেছি--প্রিয়ের বাড়ী, আর liberty মানে শুনেছি--বৃদ্ধি, বাঁচাবাড়া। | পরস্পর পরস্পরের বাঁচাবাড়ার সহায় যখন হয়--আদর্শ-স্বার্থে স্বার্থান্বিত হ’য়ে,-- তখনই আসে সত্যিকার স্বাধীনতা। যেমন আমরা দেখতে পাই আমাদের শরীরবিধানে। কোন অঙ্গ-প্রত্যঙ্গই বেঁচে থাকতে পারে না, যদি পরস্পর পরস্পরের বাঁচা-বাড়ার সহায়ক না হয়। বাঙলা যদি বিহারের জন্য না হয়, প্রত্যেক প্রদেশ যদি প্রত্যেক প্রদেশের জন্য না হয়, প্রত্যেক দল যদি প্রত্যেক দলের জন্য না হয়, প্রত্যেক সম্প্রদায় যদি প্রত্যেক সম্প্রদায়ের জন্য না হয়, প্রত্যেক ব্যক্তি যদি প্রত্যেক ব্যক্তির জন্য না হয়, তবে স্বাধীনতা আসে না।
(সূত্রঃ আলোচনা প্রসঙ্গে, সপ্তম খণ্ড/পৃষ্ঠা-৬৭, ২৯শে মাঘ, মঙ্গলবার, ১৩৫২, ইং ১২।০২।১৯৪৬)
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×