somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'পুত্রার্থে ক্রীয়তে ভার্যা'

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ নিয়েই জগত্ ও জাতি । মানুষের মধ্যে আছে নারী ও পুরুষ । উভয়ের মিলনে আসে সন্তান । তবে , আমরা যতটা জানি , এই সন্তান লাভের মূলে নারীরই বিশেষ ভূমিকা আছে । নারী তার আদিম বৈশিষ্ট্যগত প্রেরণার মূলে মাতৃত্বের দাবীতে সে চাই এই সন্তান । তাই তো শাস্ত্রে আছে --- 'পুত্রার্থে ক্রীয়তে ভার্যা' ।
বর্তমানে জগতের মহাদুর্দিনে মায়েদের এবং মেয়েদের কতটুকু দায়িত্ব এবং কি-ই বা তাদের করণীয় তা অবশ্যই বিচার্য বিষয় । নারীর রূপটাই তার আসল বস্তু নয় । প্রকৃত বৈশিষ্ট্যানুপাতিক গুণ ও মাধুর্যই তাকে মহীয়সী ও গরীয়সী করে তোলে । পুরুষ চলবে তার ইষ্টে বা আদর্শে একান্ত অনুরক্ত হয়ে , আর নারী চলবে তার সমস্ত গুণ ও বৈশিষ্ট্য বজায় রেখে ইষ্টানুগ চারিত্র্যের চলনের মধ্য-দিয়ে স্বামীকে স্বীয় সত্তাবোধে অনুসরণ করে । যেমন লতা সে বৃহত্ বৃক্ষকে বা অন্য কিছু অবলম্বন করে তার জীবন অতিবাহিত করে , সে কিন্তু জানেও না বোঝেও না যে সে অতিক্ষুদ্র । সে শুধু ওই বৃক্ষকেই আঁকড়ে ধরে বেঁচে থাকতে ও বৃদ্ধি পেতে চায় । এরুপ , অবলম্বন ও নির্ভরতা মেয়েদের একটি বিশেষ দিক । এই অবলম্বন সর্বপ্রথমেই পিতামাতার স্নেহের বাঁধনের মধ্য-দিয়ে চরিত্রগত করে নিয়ে বধূ-জীবনে শ্বশুর-সংসারে অধিষ্ঠিত হতে হয় । শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের মুখে শুনেছি----শ্বশুরবাড়িটা মেয়েদের পরীক্ষা দেওয়ার আসল কেন্দ্র । এখানে ভালভাবে পাশ করাই নারীজীবনের চরম সার্থকতা । এরুপ ক্রম-বিবর্তনের মধ্য দিয়ে যখনই নারী তার অন্তর্নিহিত আদি আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবার ও পরিবেশের মধ্যে সংসারে শ্রদ্ধা, ভক্তি, ও সেবায় সকলকে পরিতৃপ্ত করতে পারে , তখনই নারী সুসন্তান লাভ করে মাতৃত্বের আসন পূর্ণভাবে অলংকৃত করতে পারে ।
অবলম্বন কিংবা নির্ভরতাকে যদি বর্তমানে নারী প্রগতির যুগে অধীনতা বলে প্রমাণিত করা হয়ে থাকে তাহলে নারী প্রগতির নামে নারী দুর্গতি হচ্ছে বললে এতটুকু ভুল হবে কি ? শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বললেন ------
"পুরুষ নষ্টে যায় না রে জাত
মেয়ে নষ্টে জাত কুপোকাত ।"
মেয়েদের বিধানের মধ্যে রয়েছে আট রকমের গুণ বৈশিষ্ট্য । এই বৈশিষ্ট্যগুলি মেয়েরা অধিগত করেই আসে এই পৃথিবীতে । সেই সব গুণ-বৈশিষ্ট্যের সুসংগতির ফলে নায়ক, অধিনায়ক বা আদর্শবান সন্তান আসে সমাজে । পরিবার, দেশ ও জাতিকে উন্নত ও বর্ধনশীল করেই নারীত্বের সার্থক পরিচয় দিয়ে থাকে ।
ক্রমশ ••••••••••••••••
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×