আমার ভালোবাসা এখন জঙ্গিরুপ ধারণ করেছে। সে কিছুই বুঝেনা, বুঝতে চাইনা-তার মধ্যে মনুষ্যত্ববোধ কমে যাচ্ছে-সময়জ্ঞান কমে যাচ্ছে-রং এর শুদ্ধতায় সে শুধু রাঙাতেই চলছে। একে কি ভালোবাসা বলা যায়! এ পর্যন্ত শুধু ভালোবাসতে বাসতে পতুর হয়ে থিতু হচ্ছে না। কেন্দ্রিয় ব্যাংকের কোড হ্যাকড হচ্ছে- হচ্ছে সুইজব্যাংকও। এই হ্যাকারের দল হানা দিয়েছে ভালোবাসায়। সেই পবিত্র ভালোবাসাও এখন হ্যাকড হয়, হ্যাকড হয়ে ফতুর হয় তারপরও বলে- আমি কিন্তু তোমার, একটুও বদলায়নি, তোমারই আছি-তোমারই থাকব। আসলে সবাই জানে কিভাবে হ্যাকড হয় আর কারা হ্যাকড করে এমনকি নিজে হ্যাকড হয়েও বলে আমার ভালোবাসা কিন্তু শতভাগ সিকিউরড। সম্ভবত সাত কি আট বৎসর আগেও ভালোবাসার ঘরবসতি ছিল, তখন মানুষ পড়ত-নেশার মত পড়ত শিক্ষিতজনেরা, আর তখন ভালোবাসার ছিদ্র থাকলেও মাদকতা ছিল গাঢ়। দুনিয়া শুরু হওয়ার পর সেই মা হাওয়া ও আদম হতে এই ভালোবাসার বীজ বপন হয়েছিল এবং অদ্যবদি ইহা আছে সম্ভবত ভবিষৎতে ও থাকতে পারে। আমি কিন্তু সন্ধিহান। কেননা ভালোবাসা এখন ডিজিটাল হয়েছে ভবিষৎ এ সুপার ডিজিটাল হয়ে এই ভালোবাসাকে আইসিইউতে পাঠাবে।
প্রিয় পদ্মিনী, আমি কিন্তু সেকেলে। আমি আজো তোমায় ভালোবাসি সেদিনের মতই। আমার ইচ্ছা ও আশা শেষকালেও তোমায় এমন করে যেন পায়। আজ আমাদের বিয়ে বার্ষিকীতে বেশ কয়েকবার বলেছি- হে সৃষ্টিকর্তা! আমাদেরকে এমন পরীক্ষা দিওনা যেন ভালোবাসার কোন অপমান হয়, লিখে কি আর কৃতজ্ঞতা জানানো যায়! তুমিই জানো হে অন্তরযামি- কি আমি চাই, এখানেও যেমন সেখানেও।
আমার চর্তুপাশ আগলে ধরে তোমার মায়াবী আচঁল আজ আমায় অনেক ঋণী করেছো। তুমি কাছে নেই ফোনে কিংবা হোয়াটসএ্যাপে ও নয় আমি আমার ব্লগেই আমার ভালোবাসার শিলালিপি খুদায় করে রেখেছি এবং এখানেই জানান দিচ্ছি- আমার ভালোবাসা দেখানোর নয়, আমার ভালোবাসা অনুভবের। শিক্ষকতা পেশা আমার জীবনে আর্শিবাদ হয়ে এসেছিল। এখনো আমার সব দিন-তারিখ-সময় মনে আছে। অত্যন্ত আকষ্মিকতা ও ভুবনজয়ী হাসি দিয়ে আমায় কুপোকাত করেছিলে। ছাত্রজীবনের সকল পঙকিলতা-দুড়ন্তপনা-উদ্যেমত-উগ্রতাকে তুমি পরম যত্নে ঢেকে দিয়ে আমায় বিশ্বাস করেছিলে এবং মুখে বলার পর ও লিখে দিয়েছিলে- আমি তোমাকেই বিয়ে করব।
শেষপর্যন্ত তুমিই জয়ী। আমার জীবনের নতুন অধ্যায়কে তুমি তোমার মত করে নিলে-আমিও সপে দিলাম তোমায় আমার সমস্তটুকু। অনেক চড়াই-উৎরায়ের পরও তুমি জয়ী। আজ আমি সেই কথায় তোমাকে বলতে চাই- প্রিয়া তোমায় হারতে দিবনা আমি। এই যান্ত্রিক জীবনে দুদন্ড সময় এখন কেউ কাউকে দিতে পারে না। পড়ার টেবিল-কর্মস্থল-ডাইনিং টেবিল- ড্রইং টেবিল-লিভিং রুম সবখানেই ইন্টারনেট দখল করে রেখেছে। মুখোমুখি কথা বলার সময় নেই পাশে বসেও চোখাচোখি আমরা হতে পারিনা সর্বদা আমরা আপডেট ভালোবাসায় উম্মুখ হয়ে আছি। প্রিয়া, আমাদের আজকের এই বিয়ে বার্ষিকিটা একটা ক্যালেন্ডার মাত্র, আমি আজকেও সেইদিনের মত বলে যাবো- আমি ভালোবাসি তোমায় সেদিনের চাইতেও বেশি। প্রত্যোকের ভালোবাসার একটা নিজস্ব ইতিহাস থাকে এবং শেষ পর্যন্ত থাকবে এবং এটাও বিশ্বাস করি যে যার যার ভালোবাসা তার জন্য এক্সেপশনাল। আমি বলব- আমার মত নয়। আমি এটাও বিশ্বাস করি যে, ভালোবাসা কোন জনমেও হ্যাকড হতে পারে না ইহার রির্জাভ স্বয়ং বিধাতার হাতেই। ইহাকে হ্যাকড করে কুলষিত করে শুধুমাত্র ভালোবাসার হ্যাকারেরা- ভালোবাসা বঞ্চিতরা। প্রথমেই বলেছি ভালোবাসা জঙ্গিরুপ ধারণ করেছে, আসলে তোমার প্রতি আমার বুনো ভালোবাসাটাই সরল এক জঙ্গিরুপ নিয়েছে। আবার বলি এবং সবসময় বলি- আমি তোমায় ভালোবাসি।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



