somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ছাদের তুঁত ফল

১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুঁত ফল
অন্যান্য ও আঞ্চলিক নাম : তিত ফল
Common Name : Mulberry, Red Mulberry, Common Mulberry, Silkworm Mulberry
Scientific Name : Morus rubra এবং Morus nigra



তুঁত বেরি জাতীয় ফল। তুঁত ফলকে ইংরেজিতে Mulberry বলে। ফলটি দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু টক-মিষ্টি স্বাদযুক্ত। তুঁত ফল রসাল আর সুস্বাদু হলেও এটি বাংলাদেশে ফলের জন্য কখনো চাষ কারা হয়নি। বরং এই তুঁত গাছ চাষ করা হয় এর পাতার জন্য। কারণ তুঁত গাছের পাতাই রেশম গুটি পোকার প্রিয় খাবার। আমি যদিও বলছি ফলটি দেখতে সুন্দর, তবে কারো কারো কাছে এটি দেখতে বিছা-ছেঙ্গার মত মনে হয়।





ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ফল মিলে একটি তুঁত ফল তৈরি করে। বাংলাদেশের তুঁত গাছে সাধারণত সারা বছরই অল্প-বিস্তর ফল হয়। তবে বেশী ফল আসে ফেব্রুয়ারি-মার্চ মাসে। ফলগুলি মার্চ-এপ্রিল মাসে পাকে। কাঁচা ফলের রং হয় সবুজ। ধীরে ধীরে ফলটি পাকতে শুরু করলে সেটি লাল রং ধারন করতে শুরু করে এবং সম্পূর্ণ পেকে গেলে কালচে হয়ে যায়। কালচে হয়ে যাওয়া ফলগুলিই খেতে সবচেয়ে রসাল আর সুস্বাদু হয়। পাকা তুঁত ফলের রস থেকে জ্যাম, জেলি ও জুস তৈরি করা যায়।




তুঁত গাছ পত্রঝরা ছোট ঝোপালো আকারের বৃক্ষ। পাতা ঝরে যাওয়ার পরে বসন্তের শুরুতে আবার গাছে নতুন পাতা আসে। পাতা খসখসে, পাতার প্রান্তভাগ করাতের মত খাঁজ কাটা এবং অগ্রভাগ সূঁচাল।

সাধারণত শাখা কলমে চারা করা যায়। তাছাড়া শীতকালে গাছ ছাঁটাই করে ডাল মাটিতে পুঁতে রাখলেই চারা হয়ে যায়। এর ডাল খুবই নরম। এক সময় গ্রামে প্রচুর তুঁত গাছ দেখা যেতো, এখন সংখ্যায় খুব কমে গেছে।



আগেই বছেছি তুঁত গাছের পাতা রেশম পোকার মথের প্রিয় খাবার। এই মথের লালা থেকে রেশমের গুটি তৈরি হয়। সেই গুটি থেকে বিশেষ প্রক্রিয়া শেষে রেশমি সুতা তৈরি করা হয়। বাংলাদেশে সবচেয়ে বেশি তুঁত চাষ করা হয় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। তাছাড়া নাটোর, রংপুর, পাবনা, বগুড়া, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, দিনাজপুর, সিলেটে ইত্যাদি এলাকাও তুঁত গাছের চাষ হয়। তবে তা ফলের জন্য নয় বরং রেশম পোকার খাদ্যের জন্যই তুঁত গাছ চাষ হয়। একটি গাছ থেকে ২০ থেকে ২৫ বছর পর্যন্ত পাতা সংগ্রহ করা যায়। গাছের উচ্চতা ৬ ফুট হলেই কেটে দিতে হয়, এতে করে গাছে অধিক পাতা পাওয়া যায়। তুঁত গাছ আমাদের রেশম শিল্পের জন্য অপরিহার্য।

শালিক, টিয়া, বুলবুলি, টুনটুনিদের কাছে এই তুঁত ফল খুবই প্রিয়।



ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/১২/২০২০ ইং
ছবিগুলি মুঠোফোনের ক্যামেরায় তোলা

=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ফল ফলাদি - ০১
ফল ফলাদি - ০২
ফল ফলাদি - ০৩
ফল ফলাদি - ০৪
ফল ফলাদি - ০৫
ফল ফলাদি - ০৬ : তুঁত ফল
ফল ফলাদি - ০৭
ফল ফলাদি - ০৮

=================================================================
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×