somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অশোক বন্দনায় কবি নজরুল

০১ লা মার্চ, ২০২২ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত কয়েকদিনে অশোক ফুল নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাংশ গুলি ৪টি পর্বে এখানে লিখেছি।
অশোক বন্দনায় রবীন্দ্রনাথ - ১
অশোক বন্দনায় রবীন্দ্রনাথ - ২
অশোক বন্দনায় রবীন্দ্রনাথ - ৩
অশোক বন্দনায় রবীন্দ্রনাথ - ৪
আজ লিখছি কাজী নজরুল ইসলামের লেখা কবিতাংশ গুলি।

অশোক অতি চমৎকার একটি ফুল। কারণ অতি অল্পসংখ্যক উদ্ভিদ আছে যারা তাদের কাণ্ড ফুড়ে ডালপালা জুড়ে ফুল ফোটায়। অশোক তাদের মধ্যে অন্যতম। তাছাড়া অশোকের প্রস্ফুটন কাল অতি দীর্ঘ বলে ফুল ফুটার সময়ে গাছগুলি ফুলে ফুলে ছেয়ে যায়। মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের দ্বিতীয় গেটটা পার হলেই শুরু হয় পথের দুই ধারে অশোকের সারি। ফুলে ফুলে ছেয়ে যায় গাছগুলি। এমন দৃশ্য দেখেই হয়তো কাজী নজরুল ইসলাম লিখে ছিলেন –

শ্যামল তনুতে হরিত কুঞ্জে
অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে
রঙ-পিয়াসি মন ভ্রমর গুঞ্জে
ঢালো আরো ঢালো রঙ প্রেম-যমুনাতে।।
----- কাজী নজরুল ইসলাম -----




অশোক আমার পছন্দের ফুলগুলির মধ্যে একটি। আমি দেখেছি কাজীনজরুলের অনেক কবিতা ও গানে ঘুরে ফিরে এসেছে এই অশোকের কথা। আমার চোখে ধরাপরপ সেইসব কবিতাংশ আজ তুলে দিচ্ছি এই লেখায় আপনাদের জন্য।

০১।
অঙ্গের ছন্দে পলাশ–মাধবী অশোক ফোটে,
নূপুর শুনি’ বনতুলসীর মঞ্জরী উলসিয়া ওঠে।
মেঘ–বিজড়িত রাঙা গোধূলি
নামিয়া এলো বুঝি পথ ভুলি,
তাহার অঙ্গ তরঙ্গ–বিভঙ্গে কুলে কুলে নদী জল উথলায়।।
----- কাজী নজরুল ইসলাম -----




০২।
রাঙা জবার বায়না ধরে আমার কালো মেয়ে কাঁদে
সে তারার মালা সরিয়ে ফেলে এলোকেশ নাহি বাঁধে॥
পলাশ অশোক কৃষ্ণচূড়ায়, রাগ করে সে পায়ে গুঁড়ায়
সে কাঁদে দুহাত দিয়ে ঢেকে যুগল আঁখি সূর্য চাঁদে॥
----- কাজী নজরুল ইসলাম -----




০৩।
বনে বনে দোলা লাগে।
মনে মনে দোলা লাগে
দখিনা-সমীর জাগে।।
একি এ বেদনা লয়ে
ফুটিল কুসুম হৃদয়ে
আবেশে পুলকে ভয়ে
না-জানা পরশ মাগে।।
কিশোর হৃদয় পুটে
অশোক রঙিন ফোটে
কপোল রাঙিয়া ওঠে
অতনুর অনুরাগে।।
----- কাজী নজরুল ইসলাম -----




০৪।
আগুন-রাঙা ফুলে ফাগুন লাগে লাল,
কৃষ্ণচূড়ার পাশে অশোক গালে-গাল।
আকুল করে ডাকি বকুল বনের পাখি,
যমুনার জল লাল হ’ল আজ আবির, ফাগের রঙে ভরি।।
----- কাজী নজরুল ইসলাম -----




০৫।
আগুন-রাঙা ফুলে ফাগুন লালে-লাল,
কৃষ্ণচূড়ার পাশে রঙন অশোক গালে-গাল,
লোল হয়ে পড়িল ঐ রাতের জোছনা-আঁচল।।
----- কাজী নজরুল ইসলাম -----



০৬।
খুলেছে আজ রঙের দোকান বৃন্দাবনে হোরির দিনে।
প্রেম-রঙিলা ব্রজ-বালা যায় গো হেথায় আবির কিনে।।
আজ গোকুলের রঙ মহলায়
রামধনু ঐ রঙ পিয়ে যায়
সন্ধ্যা-সকাল রাঙতো না গো ঐ হোরির কুমকুম বিনে।।
রঙ কিনিতে এসে সেথায় রব শশী আকাশ ভেঙে'
এই ফাগুনী ফাগের রাগে অশোক শিমুল ওঠে রেঙে'।
আসে হেথায় রাধা-মাধব এই রঙেরই পথ চিনে।।




০৭।
হোরির রঙ লাগে আজি গোপিনীর তনু মনে।
অনুরাগে-রাঙা গোরীর বিধু-বদনে॥
ফাগের লালী আনিল কে,
কাজল-কালো চোখে
কামনা-আবির ঝরে রাঙা নয়নে॥
অশোক রঙন ফুলের আভা জাগে ডালিম-ফুলী গালে,
নাচিছে হৃদয় আজি রসিয়ার নাচের তালে।
তাম্বুলীরাঙা ঠোঁটে ফাগুনের ভাষা ফোটে,
তার প্রাণের খুশির রং লেগেছে রাঙা বসনে॥
----- কাজী নজরুল ইসলাম -----




০৮।
বসন্ত মুখর আজি।
দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে
বনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি।।
অকারণ ভাষা তার ঝর ঝর ঝরে
মুহু মুহু কুহু কুহু পিয়া পিয়া স্বরে,
পলাশ বকুলে অশোক শিমুলে
সাজানো তাহার কল-কথার সাজি।।
----- কাজী নজরুল ইসলাম -----




০৯।
কোন দূরে ও-কে যায় চলে যায়, সে ফিরে ফিরে চায় করুণ চোখে।
তার স্মৃতি মেশা হায়, চেনা-অচেনায় তারে দেখেছি কোথায়
যেন সে-কোন লোকে।।
শুনি স্বপ্নে তারি যেন বাঁশি মন-উদাসী
তারি বার্তা আসে নব মধু-মাসে, পলাশ আশোকে।।
----- কাজী নজরুল ইসলাম -----




বাংলা, হিন্দি, সংস্কৃত মিলিয়ে অশোক ফুলের অনেকগুলি নাম আছে, যেমন -
অন্যান্য ও আঞ্চলিক নাম : অপশোক, বিশোক, কঙ্গেলি, কর্ণপূরক, কেলিক, চিত্র, বিচিত্র, দোষহারী, নট, পল্লবদ্রুপ, প্রপল্লব, পিণ্ডিপুষ্প, বঞ্জুলদ্রুম, মধুপষ্প, রক্তপল্লবক, রাগীতরু, শোকনাশ, সুভগ, স্মরাধিবাস, হেমপুষ্প, হেমাপুষ্প, হিমাপুষ্পা, অঞ্জনপ্রিয়া, মধুপুষ্প, পিণ্ডিপুষ্পা, সিটা-অশোক ইত্যাদি।
Common Name : Ashoka, Sorrowless, Yellow Ashok, Yellow Saraca ইত্যাদি।
Scientific Name : Saraca indica

----- সমাপ্ত -----
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২২ রাত ১২:০৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×