somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকার ক্রয় ক্ষমতা কি কমেছে?

১০ ই মে, ২০২২ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাহাদাত উদরাজী ভাই তার শ্রীলংকা ও আমাদের অবস্থান পোস্টে লিখেছেন- আমার ইনকাম আগে যা ছিল এখনো তাই, তা হলেও আমি কেন হারিয়ে যাচ্ছি বা নিন্মে পতিত হচ্ছি! এর কারন এখন আমার আয়ের তুলনায় ব্যয় বেশি।

তখনই আমার মাথায় একটা চিন্তা খেলে গেলো -
আসলে কি ব্যয় বেশি হয়েছে?
আসলে কি আমি আগের চেয়ে ব্যয় বেশি করছি?


কই? আমারতো তা মনে হয়না। আমিতো নতুন কোনো ব্যয় বাড়াইনি। আগে যে যে খাতে ব্যয় করতাম এখন সেই সেই খাতেই ব্যয় করি।
এই কয়েক দিন আগে আমার গিন্নি প্রশ্ন করলেন-
প্রতি ঈদেই তুমি যা যা খরচ করো, এবারও তা তাই খরচ করেছে। তাহলে তোমার হাতে এবার টাকা নেই কেনো? আগেতো এমন হতো না?

বুঝালাম ঈদের আগের মাসে বেড়াতে গিয়ে ১৫ হাজার খারচ করেছি, রোজার আগে পুরাতন এসি ঠিক করা, রমজানে বাজার খরচ, এইসব খরচের কারণে হাত খালি হয়ে গেছে।

এই উত্তরের মধ্যে ফাঁকি আছে। এসির সার্ভিসিং প্রতি বছরই লাগে, এবার কিছু বেশী লেগেছে। বেড়ানোর খরচ সেটা আগেই আলাদা করা ছিল। তাহলে ঈদের মাসে কেনো আমার হাত খালি হয়ে গেলো! কেনো আমি যাকে যাকে যতটুক দেয়ার কথা, যা বিগত ছবর গুলিতে দিয়ে এসেছি তা দিতে পারলাম না। কেনো আমার হাত খালি হয়ে গেলো! কেনো?

রমজানে বাজার খরচ আহামরি কিছু বাড়েনি আমার। কারণ খুব বেশি বাজার আমাকে করতে হয় না। তবুও সামান্য কিছু বেশিতো খরচ হয়েছেই। মেয়েদের স্কুলের বেতন দিতে হয়েছে। সেখানেও বেশ কিছু টাকা বেরেছে খরচ। পানির বিল-গ্যাস বিল- বিদ্যুৎ বিল বেড়েছে আগের চেয়ে অনেকটাই বেশি। ইনকাম বেড়েনি মোটেও।

আমিতো নতুন কোনো ব্যয় বাড়াইনি! তারপরও ব্যয় বাড়লো কোথায়?
আসলে ব্যয় বাড়াইনি সত্যি। মূল সমস্যা হচ্ছে আমার হাতে যে টাকাটি আছে সেটির ক্রয় ক্ষমতা কমে গেছে।
আয় আমার সেই একই পরিমান থাকার পরেও শুধু টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণেই এখন আমি আর ব্যয় মিটিয়ে উঠতে পারছি না।

আপনাদের কি অবস্থা?
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২২ রাত ১০:২৭
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×