সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
ইতালীর কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আজ থেকে ৫৫৭ বছর আগে ১৪৫২সালের ১৫ এপ্রিল ইতালীর কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ফ্লোরেন্সের অদূরবর্তী ভিঞ্চি নগরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম লিওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি। তার শিল্প মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সে। ১৪৬৯ সালের দিকে ইতালীর অপর এক বিশিষ্ট শিল্পি ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের শুরু হয়। তিনি ১৪৭ ২ সালে চিত্র শিল্পীদের গিল্ডে ভর্তি হন এবং এ সময় থেকেই তার চিত্রকর জীবনের সূচনা হয়। ১৫০৬ সালে তিনি দ্বাদশ লুই ফ্রানসিসের দরবারের চিত্রশিল্পী হন। গীর্জা ও রাজপ্রসাদের দেয়ালে চিত্রাঙ্কন এবং রাজকীয় ব্যক্তিবর্গের ভাস্কর্য নির্মাণের পাশাপাশি বেসামরিক ও সামরিক প্রকৌশলী হিসেবে বিভিন্ন ক্ষেত্রে তিনি ত্রুমবর্ধমান জ্ঞানের প্রয়োগ ঘটান। তাছাড়া অঙ্গব্যবচ্ছেদ , জীববিদ্যা , গণিত ও পদার্থ বিদ্যার মতো বিচিত্র বিষয়ে তিনি মৌলিক উদ্ভাবনী শক্তির পরিচয় দেন। ১৪৮২ সালে তিনি মিলানে যান এবং সেখানে অবস্থান কালে তিনি বিখ্যাত দেয়াল চিত্র 'দ্য লাস্ট সাপার' অঙ্কন করেন। ১৫০০ সালের দিকে তিনি ফ্লোরেন্সে ফিরে আসেন এবং সামরিক বিভাগে প্রকৌশলী পদে নিয়োগ লাভ করেন। এ সময়েই তার বিশ্বখ্যাত চিত্রকর্ম 'মোনালিসা' আঁকেন। জীবনের শেষ দিকে তিনি ফ্রান্সে কাটান এবং ১৫১৯ সালে ২রা মে পরলোক গমন করেন ।
৭টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।