আর কিছু দিন পরেই ঈদ। খুশির ঈদ । বাংলাদেশের সর্ববৃহত ধর্মিয় উত্সবগুলোর একটি এই ঈদ। শুধু মাত্র ধর্মিয় উত্সবই বলছি কেন ঈদ এখন মুসলিম পরিবারগুলোর গন্ডি পেড়িয়ে জাতিয় উত্সবে পরিনত হয়েছে।
আর এটা কে না জানে দুই ঈদের মধ্যে উত্সবের আমেজ সবচেয়ে বেশী থাকে রোজার ঈদকে ঘিরে। তাই সকলের রোজার ঈদ উদযাপনের প্রস্তুতি ও আয়োজন অন্য যে কোন উত্সবকে ছাড়িয়ে যায়।
রমজান শেষে এই ঈদ উত্সবের প্রধান আকর্ষণই হলো নাতুন জামা-কাপড়। শিশু,ছেলে,বুড়ো সকলেরই চাই নতুন জামা। তাই এই ঈদ উত্সবকে কেন্দ্র করেই জমে উঠে চারপাশের মার্কেট-মলগুলো।
মূলত এই ঈদেই ব্যবসায়িরা তাদের বাত্সরিক বিক্রিত পণ্যের ৫০-৬০ ভাগ বিক্রি করেন। আমাদের বস্ত্রশিল্প ধিরে ধিরে হলেও বাজারে নিজেদের একটা স্থান করে নিচ্ছে। বছর পাঁচেক আগে ও বিদেশী বস্ত্র বিশেষ করে ভারতিয় বস্ত্র যেখানে বাজারের প্রায় পুরোটাই দখল করে থাকত সেখানে বর্তমান অবস্থা অনেক বদলে গেছে। মূলত দেশীয় ফেশন-বুটিক হাউজ গুলো তাদের পণ্যের গুনগত মান ও বৈচিত্র দিয়ে আমাদের আকৃষ্ট করতে পেরেছে।
কিন্তু এর পরও বিদেশী বস্ত্র-পণ্য এখন ও আমাদের বাজারের অনেকটাই দখল করে আছে। গুনগত মান ও মূল্যে যা কোন ভাবেই আমাদের স্থানিয় পণ্যের চাইতে উত্কৃষ্ট নয়। মূলত বিদেশী পণ্যের প্রতি আমাদের চিরাচরিত দূর্বলতাই বিদেশী পণ্যের বিক্রির মূল কারন।
কিছু অসাধু ব্যাবসায়িরা চোরাই পথে পাচারকৃত এই সব বস্ত্র পণ্য বিক্রির সাথে যরিত ফলে একদিকে দেশ হারাচ্ছে প্রাপ্য কর এবং তুলনামূলক কম দামের জন্য স্থানিয় পণ্য এর সাথে প্রতিযোগিতা করতে পারছে না।
তাই সরকারের বস্ত্র পণ্য পাচার বন্ধে ব্যবস্থা নিতে হবে আর ভোগতা হিসেবে আমাদের দায়িত্ব হলো চোরাই পন্য বর্জন করা। আসুন এই ঈদে প্রত্যেকে অন্তত একটি দেশীয় বস্ত্র পণ্য ক্রয় করি। এতে আমাদের দেশ বাঁচবে, বাঁচবে স্থানিয় বস্ত্র পণ্য, এদের উদ্যোক্তা-বিক্রেতা ও উত্পাদনকারি গরিব তাঁতিরা। আর এভাবেই আমরা পারি আমাদের স্থানিয় পণ্যগুলোকে প্রতিযোগিতায় এগিয়ে নিতে।
তাই আসুন এই ঈদে অন্তত একটি দেশীয় বস্ত্র পণ্য ক্রয় করি।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



