somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুরা বাকারা -৪[sb

২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোরআনের আলোর গত কয়েক পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা ফাতেহা নিয়ে আলোচনা করেছিলাম। এবারে পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা বাকারা নিয়ে আলোচনা করা যাক।
সূরা বাকারা বিশেষ আঙ্গিকে শুরু হয়েছে। কয়েকটি অক্ষর দিয়ে শুরু হওয়া এ সূরাটি যে কারো দৃষ্টি আকর্ষণ করে। একটি শব্দ সাধারণত কয়েকটি অক্ষর নিয়ে গড়ে ওঠে এবং এর অর্থ আছে। অর্থহীন অক্ষর সমষ্টিকে শব্দ হলা হয় না। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরানের ১১৪টি সূরার মধ্যে ২৯টি শুরু করেছেন কয়েকটি অক্ষর দিয়ে, কোন শব্দ দিয়ে নয়। ঐ অক্ষরগুলো প্রত্যেকটি আলাদাভাবে উচ্চারিত হয়। যেমন সূরা বাকারার প্রথম আয়াতটি আমরা "আলাম" পড়ি না বরং পড়ি আলিফ-লাম-মিম। এ ধরনের ভঙ্গিমা আরবী ভাষায় সম্পূর্ণ নতুন এবং নজীরবিহীন। কোরআন বিশ্লেষকগণ একে "হরুফে মুকাত্বায়া" বলেন। অর্থাৎ এ সব অক্ষর বিচ্ছিন্ন এবং আলাদা আলাদা ভাবে উচ্চারিত হয়। অধিকাংশ ক্ষেত্রে এসব অক্ষরের পর আয়াত এসেছে, যাতে কোরআনের অলৌকিকত্ব ও মহত্ত্ব তুলে ধরা হয়েছে। যেমন সূরা শুরায় বলা হয়েছে- "এভাবে আল্লাহ পাক আপনার উপর এবং আপনার পূর্ববর্তী পয়গম্বরদের উপর অহী নাযিল করেন।" যেন আল্লাহ পাক বলতে চান-আমি আমার অলৌকিক গ্রন্থকে এই সব বর্ণমালা দিয়েই সাজিয়েছি। কোন অপরিচিত বর্ণমালা, শব্দ বা অক্ষর দিয়ে নয়। যারা দাবী করে যে কোরআন অলৌকিক এবং মোজেযা নয়, তারা পারলে এই বর্ণমালা দিয়েই কোরআনের মত গ্রন্থ রচনা করুক; যা বাক্য, শব্দ ও বিষয় বস্তুর দিক থেকে হবে নজীরবিহীন।
হ্যাঁ এটি সম্পূর্ণ আল্লাহর ক্ষমতা। তিনি সাধারণ বর্ণমালা দিয়েই এমন কিতাব রচনা করেছেন যার একটি সূরার মত কেউ কিছু রচনা করতে পারবে না। যেমন আল্লাহ পাক প্রাণহীন মাটি থেকে অসংখ্য গাছ-পালা, ফল-মূল সৃষ্টি করেন, অথচ ঠিক এই মাটি থেকেই মানুষ তৈরী করে ইট, বাসন-কোসন। এ সূরাতেও সূরা শুরার মতো আল্লাহ পাক বিচ্ছিন্ন বর্ণের পর বলেন- "এটি সেই গ্রন্থ যাতে কোন সন্দেহ নেই এবং খোদা ভীরু পরহেযগারদের জন্য এটি পথ নির্দেশক।" অতীতের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো বই। বর্তমান যুগের মানুষের জন্য এ বই নিরব ভাষায় সর্বোৎকৃষ্ট ভাব ও জ্ঞান পৌঁছে দেয়। কোরআন কোন গ্রন্থ আকারে নাযিল হয়নি। কিন্তু রাসূলে খোদা ঐশী বাণীকে যে কোন বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্যে, তাঁর উপর যা কিছুই অবতীর্ণ হতো, তা-ই পড়ে শোনাতেন। লেখকরা তা লিখে নিত এবং অনেকেই মুখস্ত করে নিত। মানুষ যদি এই ঐশী গ্রন্থ অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ে, বিষয়বস্তু উপলদ্ধি করে, তাহলে বিশ্বাস করতে বাধ্য হবে যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোন মানুষের পক্ষে এ ধরনের বক্তব্য পেশ করা সম্ভব নয়। তাও আবার ১৪শ' বছর আগের একটি মূর্খ সমাজে বসবাসকারী কোন ব্যক্তির পক্ষে অসম্ভব।
যেমনটি আমরা কোরআনের আলো অনুষ্ঠানের প্রথম পর্বে বলেছি, পবিত্র কোরআন মানুষকে সৌভাগ্য ও সফলতার দিকে পরিচালিত হবার সব উপায় বলে দিয়েছে। কাজেই যে ব্যক্তি সফলকাম হতে চায় তাকে অবশ্যই স্রষ্টার কাছ থেকে প্রেরিত দিক নির্দেশনার শরণাপন্ন হতে হবে। যে সব জিনিস তার দেহ কিংবা মনের জন্য ক্ষতিকর সেগুলো থেকে দূরে থাকতে হবে। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন- "পবিত্র কোরআন মানুষকে পথ প্রদর্শনের জন্য নাযিল করা হয়েছে।" তবে এটা অত্যন্ত স্পষ্ট যে, এ ঐশী গ্রন্থ থেকে কেবলমাত্র তারাই উপকৃত হবে, যারা সত্যকে বুঝতে চায় এবং সত্যকে গ্রহণ করার জন্য প্রস'ত থাকবে। গোঁড়া ও সংকীর্ণমনা ব্যক্তিরা কখনও সত্যকে গ্রহণ করতে চায় না। সত্য তাদের কাছে প্রমাণিত হলেও তারা তা অস্বীকার করে। কোরআনের শিক্ষা তাদের কোন উপকারে আসে না। কাজেই কোরআনের পথনির্দেশনা তাদের মধ্যেই প্রভাব বিস্তার করে, যাদের মনে খোদা ভীতি রয়েছে। সুতরাং এ আয়াতে বলা হয়েছে-"কোরআন খোদা ভীতি ও পরহেযগার লোকদের জন্য পথ নির্দেশক।" এবারে দেখা যাক এ আয়াতে কী কী শিক্ষণীয় বিষয় আছে।
প্রথমতঃ রাসূলে খোদা (সা.)এর সঙ্গী-সাথীরা পবিত্র কোরআন লেখা এবং এর রক্ষণাবেক্ষণের ব্যাপারে ভীষণ সতর্ক ছিলেন। কাজেই আল্লাহর কাছ থেকে অবতীর্ণ আয়াতগুলো এখন গ্রন্থাকারে আমাদের মাঝে রয়েছে। এ ঐশী গ্রন্থের পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের সবার।
দ্বিতীয়তঃ পবিত্র কোরআন মানব জাতির পথ প্রদর্শক। এটি বিশেষ কোন শ্রেণীর মানুষের জন্য অবতীর্ণ হয়নি। কাজেই পবিত্র কোরআনে পদার্থ বিদ্যা, রসায়ন কিংবা গণিতের বিষয়বস্তু খোঁজা অর্থহীন।
তৃতীয়তঃপবিত্র কোরআনের জ্যোতি কেবল তখনই আমাদের অন্তরকে প্রভাবিত করবে যখন আমরা সত্যকে গ্রহণ করার জন্য তৈরী হব। মাটি কিংবা ময়লার মধ্যে আলোর বিকিরণ ঘটেনা, আলো কেবল স্বচ্ছ আয়নার মধ্যেই প্রতিফলিত হয়।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×