ফিলিস্তিনের খ্রিষ্টান ও মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থান জরুরী : বায়তুল মোকাদ্দাসের মুফতি মোহাম্মদ হোসাইনী
বায়তুল মোকাদ্দাসের মুফতি মোহাম্মদ হোসাইনী ফিলিস্তিনের খ্রিষ্টান ও মুসলমানদের সমঅধিকার বাস্তবায়ন এবং বিশেষকরে এই দুটি ধর্মের অনুসারীদের শান্তিপূর্ণভাবে বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করার উপর গুরুত্বারোপ করেছেন।
লেবাননের সরকারী বার্তাসংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, বায়তুল মোকাদ্দাসের মুফতি মোহাম্মদ হোসাইনী শুক্রবার লেবাননের মুফতি মোহাম্মদ রাশিদ কাবনীর সাথে এক সাক্ষাতে বলেছেন, লেবাননের খ্রিষ্টান ও মুসলমানরা যেভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছে তেমনি ফিলিস্তিনেও এই দুটি ধর্মের অনুসারীদের সমঅধিকার বাস্তবায়নের পাশাপাশি তাদের শান্তিপূর্ণ সহাবস্থানের উপযু্ক্ত পরিবেশ তৈরি করা জরুরী। জনাব হোসাইনী গুরুত্বারোপ করে বলেন, হামাস ও ফাতাহ সহ ফিলিস্তিনের প্রতিটি দলই ফিলিস্তিনী জাতির অংশ এবং এই দলগুলোই ফিলিস্তিনী জাতির প্রতিনিধিত্ব করবে এটাই স্বাভাবিক । তাই তিনি নিজেদের মধ্যকার সকল মতপার্থক্যের অবসান ঘটিয়ে ফিলিস্তিনী জাতির অভিন্ন স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি ফিলিস্তিনী জাতীর বর্তমান দূরবস্থার প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা মহান আল্লাহর কাছে প্রার্থণা করছি যাতে ইসলামী উম্মার আন্তরিক প্রচেষ্টায় ফিলিস্তিন সংকটের অবসান হয়। সেইসাথে তিনি লেবাননী জাতিরও আরো সফলতা কামনা করেন # 309027
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।