শীতের মোকাবেলায় অসহায় হয়ে পড়েছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে বাস্তুচ্যুতদের পক্ষে মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্র্বাচনে ভোট দেওয়া সম্ভব নাও হতে পারে। ঘূণিঝড় আঘাত হানার এক সপ্তাহ পর রোববার জ্বালানী সঙ্কট ও বিদ্যুৎহীনতার মধ্যে থাকা ঘূণিদূর্গতরা আশ্রয় ও উষ্ণতার অভাবের মধ্যে রাত কাঁটিয়েছেন। শনিবার রাতে নিউজার্সিতে আরো দুইটি মৃতদেহ উদ্ধার করায় স্যান্ডিতে মৃতের সংখ্যা নূন্যতম ১১১ জনে এসে দাঁড়িয়েছে। এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ জানিয়েছেন, শুধু নিউইয়র্ক শহরেই ৩০ থেকে ৪০ হাজার মানুষের থাকার মতো জায়গা প্রয়োজন। ওই একই সম্মেলনে উপস্থিত নিউইয়র্ক রাজ্যের গভর্নর এন্ড্রু কুমো বলেছেন, “বসবাসের অযোগ্য ঘরে লোকজন থাকতে বাধ্য হচ্ছে। ওসব ঘরে তারা থাকতে চাচ্ছে না, কিন্তু তীব্র আবহাওয়ার কারণে ছাড়তেও পারছে না।” হাজার হাজার লোকের থাকার ব্যবস্থা করার জন্য সরকারী কর্মকর্তারা স্বল্প ও দীর্ঘমেয়াদি আবাসন পরিকল্পনা প্রস্তত করছেন বলে জানিয়েছেন কুমো। তবে কোন এলাকায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে সে সম্পর্কে কিছু জানাননি। রোববার সকালে নিউইয়র্ক শহরের তামপাত্রা ছিল ৪ ডিগ্রি সেলাসিয়াস। সোমবার থেকে তাপমাত্রা হিমাঙ্কের কাছকাছি নেমে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। চলতি সপ্তাহে নিউ ইংল্যান্ড রাজ্যের উপকূলে তীব্র বায়ু প্রবাহ ও ভারী বৃষ্টিপাতসহ একটি আগাম শীতকালীন ঝড় আঘাত হানবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দুর্গত এলাকার জ্বালানী সঙ্কট মোকাবেলায় সরবরাহ শুরু করা হয়েছে। বিদ্যুৎহীন আন্ধকারাচ্ছন্ন বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। আগামী কয়েকদিনের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে আর জ্বালানী সঙ্কট দূর হবে বলে জানিয়েছেন ব্লুমবার্গ। কুমো জানিয়েছেন, জ্বালানী সঙ্কট পরিস্থিতির উন্নতি হলেও পুরোপুরি কাঁটতে কয়েকদিন সময় লাগবে। এখনও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ১৯ লাখ বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় আছে। শনিবার নিউইয়র্ক শহরের ৮০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবারাহ পুনরায় শুরু হলে এক সপ্তাহ অন্ধকারে থাকার পর ম্যানহাটন আলোঝলমল চেহারা আবার ফিরে পায়। এদিকে, একদিন পর হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ঘূর্ণিঝড়ের কারণে এলাকা ছেড়ে যাওয়া ও বাস্তুচ্যুত লোকজনের ভোট দিতে পারার সম্ভবনা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন উপদ্রুত এলাকার কর্মকর্তারা। পরিস্থিতির কারণে অনেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলে আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে নাজুক পরিস্থিতির কথা স্বীকার করে ব্লুমবার্গ বলেছেন, “এটি একটি বাস্তব সমস্যা। তবে লোকজনকে ভোটকেন্দ্রে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করবো আমরা।” নিউইয়র্ক রাজ্যের কিছু ভোটার তাবুতে স্থাপিত কেন্দ্রেই ভোট দিবেন। অন্যদিকে নিউজার্সি রাজ্য কর্তৃপক্ষ তাদের দুর্যোগ কবলিত বাসিন্দাদের ইমেইলে ভোট দেওয়ায় অনুমতি দিয়েছে। রোববার দূর্গতদের মাঝে এবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালের চালানো এক যৌথ জরিপে দেখা গেছে, ঘূর্ণিঝড় স্যান্ডির মোকাবেলায় প্রেসিডেন্ট বারাক ওবামার গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন ৬৮ শতাংশ মানুষ, আর ১৫ শতাংশ মানুষ এসব পদক্ষেপ যাথাযথ ছিল না বলে সমালোচনা করেছেন।
তীব্র শীতে বাসস্থান সমস্যায় স্যান্ডি দুর্গতরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।