somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের ৬০ যাত্রী উদ্ধার

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাগরপথে কথিত মালয়শিয়াগামী ট্রলারের নিখোঁজ যাত্রীদের অন্তত ৬০ জন জীবিত ফিরেছেন।

বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন সংলগ্ন সাগরে ১১০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায় বলে কোস্টগার্ড ও স্থানীয়রা জানায়।

নৌবাহিনী ও কোস্টগার্ড ২২ জনকে উদ্ধারের কথা জানিয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, জেলে নৌকায় ফিরেছেন আরো ৩৮ জন, এর মধ্যে ১৯ জন তীরে উঠে আত্মগোপন করেছে।

নৌবাহিনীর লেফটেন্যান্ট তানভির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলারডুবির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌবাহিনী ও কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে ২২ জনকে উদ্ধার করে।

উপকূল রক্ষী বাহিনী- কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ২২ জন উদ্ধারের কথা জানিয়ে নিখোঁজ অন্যদের উদ্ধারে তৎপরতা চলার কথা জানানো হয়েছে।

উদ্ধার হওয়া ২২ জন কক্সবাজার জেলার বাসিন্দা বলে কোস্ট গার্ড জানিয়েছে।

এরা হলেন- সাবরাং আছারবনিয়ার আব্দুর রশিদ (৩০), গিয়াস উদ্দিন (১৮), মিয়ানমারের বসুপাড়ার আব্দুল মজিদ (১৯), মো. জুবাইর(২৪), শাহপরীর দ্বীপ বাজারপাড়ার আবু বক্কর (২৫), কোণারপাড়ার আজম (১৭), রহিম উল্লাহ (২২), জমির হোসেন (৩০), মো রায়হান (২৫), আবুল কালাম (২৬), লামার মো. নুর (৩৫), বাহারছড়ার মনজুর আলম (৩২), কক্সবাজার চৌফলন্ডির বশির আহমদ (২৯), ডুলাহাজারার সোনা মিয়া (৩২), ঈদগাড়ের নুর ছিদ্দিক (৩৫), মো. ইসকান্দার (২৩), রশিদ মিয়া (২৮), আমির হোসেন (৩১), মো. আব্দুল হামিদ (২৭), রামুর আবুল কালাম (৩৩), আজিজনগরের আবুল কালাম (২৬), গাজীপুরের মো. হোসেন শেখ (৩৩), মো নাজমুল (৩৫)।

শাহপরীর দ্বীপের জেলে আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাছ ধরে ফেরার সময় তার নৌকায় করে পাঁচজনকে এবং টেকনাফের সাবরাংয়ের ফিরোজের নৌকায় ১৪ জনকে নিয়ে এসেছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের মহেশখালীপাড়া ঘাটের এক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরো ১৯ জন যাত্রী চারটি ট্রলারে ফিরে এসে আত্মগোপন করেছেন।

এই ট্রলারের যাত্রীরা অবৈধভাবে মালয়শিয়া যাচ্ছিল বলে কোস্টগার্ড জানিয়েছেন। যারা এদের নিয়ে যাচ্ছিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) লেফটেন্যান্ট কমান্ডার ফয়েজুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার হওয়া লোকজনের স্বীকারোক্তি মতে দালাল ও জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

উদ্ধার হওয়া কয়েকজন জানিয়েছেন, কক্সবাজার শহর, মহেশখালী উপজেলা, টেকনাফের মহেশখালীয়া পাড়া ও সাবরাং থেকে ১১০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। কিছুদূর গিয়েই ট্রলারটি সাগরে ডুবে যায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×