ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মাদ হোসেনের দ্বিতীয় দফার নয় দিনের রিমান্ডের তৃতীয় দিনের জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের রিমান্ড শুরু হয়। দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদারের নেতৃত্বে তদন্ত টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের তদন্ত টিম বাংলানিউজকে এ তথ্য জানায়।
রফিকুল আমীন ও মোহাম্মাদ হোসেনের বিরুদ্ধে দায়ের করা কলাবাগান থানার ৩২(৭)১২ নম্বর মামলায় পূর্বে মঞ্জুর হয়ে থাকা ৯দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এরপর কারাগার থেকে
রমনা থানা হয়ে মঙ্গলবার সন্ধ্যায় দুই আসামিকে দুদকের রাজধানীর সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে আনা হয়। ৯ দিনের রিমান্ডের প্রথম দিনের রিমান্ড হয় মঙ্গলবার, বুধবার হয় দ্বিতীয় রিমান্ড।
গত ১৭ অক্টোবর কলাবাগান থানার ৩২(৭)১২ ও কলাবাগান থানার ৩৩(৭)১২ নম্বর মামলায় ৯ দিন করে ওই দুই আসামির ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর মধ্যে ৩৩(৭)১২ নম্বর মামলায় ৯ দিনের রিমান্ড শেষে গত ২৫ অক্টোবর রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মাদ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের পর তাদের কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর আসামিরা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২০ অক্টোবর ওই দুই মামলায় গ্রেফতার হওয়া ডেসটিনির পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলমও ৮ দিনের রিমান্ড শেষে গত ২৯ অক্টোবর স্বীকারোক্তি প্রদান করেন।
গত ৩১ জুলাই মামলা দুটি দায়ের করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, ডেসটিনি ২০০০ লিমিটেড কর্তৃপক্ষ ডেসটিনি ট্রি প্ল্যানটেশন ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে প্রায় ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু বর্তমানে তাদের পৃথক দু’টি অ্যাকাউন্টে ৫৬ লাখ ও ৪ কোটি ৮৭ লাখ
টাকা আছে। বাকি তিন হাজার ২৮৫ কোটি টাকা তারা মানিলন্ডারিংয়ের মাধ্যমে
আত্মসাৎ করেছেন।
ডেসটিনির এমডি চেয়ারম্যান দুদকের রিমান্ডে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।